Duranta Ghurnir Ei Legeche Paak (দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক) Lyrics

সলিল চৌধুরী জানতেন সেই সত্য - শব্দই ব্রহ্মা তাঁর মতে Any Sound Can Be Tuned আর তাইতো তাঁর নিত্য নতুন ভাবনা সমসাময়িক সব্বাইকে ভাবাতো আর এভাবেই একের পর এক নতুন কথা আর সুর এনে বার বার চমকে দিয়েছিলেন শ্রোতাদের আর অবশ্যই সঙ্গে পেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়

তিনি সলিল বাবুর গান সকলের হৃদয়ে পৌছে দিয়েছিলেন আর এভাবেই সলিল-হেমন্ত জুটি বাঙালির হৃদয়ে চিরস্থায়ী যায়গা করে নিয়েছে। বহু গবেষক এটা বলে থাকেন যে, রবীন্দ্রনাথ ঠাকুরের পর ভার্সেটাইল ট্যালেন্ট যদি এ বাংলায় কেউ এসে থাকেন তাহলে সেটা সলিল চৌধুরী। রানার থেকে গায়ের বঁধু! সমাজের প্রান্তিক মানুষের কথা তাঁর গানে বারংবার এসেছে

🎧 Song Credits:
অ্যালবাম - Chyanika
গীতিকার সলিল চৌধুরী
সুরকার সলিল চৌধুরী

Duranta Ghurnir Ei Legechhe Paak Song Lyrics 👇

[দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক
এই দুনিয়া ঘুরে বন বন বন বন
ছন্দে ছন্দে কত রঙ বদলায়
রঙ বদলায়] - 2


[কখনও পিঙ্গল, কখন সবুজ,
কখন বুঝি আর কখন অবুঝ] - 2
[হৃদয় দিলে যার হৃদয় মেলে
হৃদয় যাবে সে কাল, পথে ফেলে] - 2
গোলক ধাঁধারে ভাই, তাই লেগেছে তাক 
এই দুনিয়া ঘুরে বন বন বন বন
ছন্দে ছন্দে কত রঙ বদলায়
রঙ বদলায়
দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক
এই দুনিয়া ঘুরে বন বন বন বন
ছন্দে ছন্দে কত রঙ বদলায়
রঙ বদলায়

[ও এই ঘুরন্ত নাগর দোলায়
কখন কাঁদায় আর কখন ভুলায়] - 2
[কখন সাদা আর কখন কালো
কখন মন্দ যে কখন ভালো] - 2
[জীবন জুয়ায় বীর জিতে গেলে
বোকার হদ্দ যদি হেরে গেলে] - 2
কপাল মন্দ আজ, কাল চিচিং ফাঁক
এই দুনিয়া ঘুরে বন বন বন বন
ছন্দে ছন্দে কত রঙ বদলায়
রঙ বদলায়
দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক
এই দুনিয়া ঘুরে বন বন বন বন
ছন্দে ছন্দে কত রঙ বদলায়
রঙ বদলায়
রঙ বদলায়, রঙ বদলায়। 

🔊 আমার মতামত - জীবনের এক কঠিন সময় অতিক্রম করছি। এই সময়ে এই গান আমাকে অনুপ্রেরণা যোগাচ্ছে। প্রতিটা লাইন অনুভব করছি নিজের জীবনের সাথে। ভালোবাসার মানুষের প্রিয় গান এইটা। চরমভাবে ধোকার স্বীকার এই সত্ত্বা এখনও তার প্রাক্তনকে ঠিক ততটাই ভালোবাসে যতটা এই গানটিকে ভালোবাসে ❤️
নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম