Nishidin Nishidin Baje (নিশিদিন নিশিদিন বাজে) Lyrics

এই পোষ্টে যার গানের লিরিক্স শেয়ার করবো তিনি আমার অন্যতম সেরা পছন্দের মিউজিক কম্পোজার এবং শুধু মিউজিক কম্পোজার আমি কেনো বলবো? বহু বিশেষজ্ঞ, বহু গবেষক এটা বলে থাকেন যে, রবীন্দ্রনাথ ঠাকুরের পর ভার্সেটাইল ট্যালেন্ট যদি এ বাংলায় কেউ এসে থাকেন তাহলে সেটা সলিল চৌধুরী। রানার থেকে গায়ের বঁধু! সমাজের প্রান্তিক মানুষের কথা তাঁর গানে বার বার এসেছে

🎧 Song Credits:
অ্যালবাম - Nishideen Nishideen
গীতিকার সলিল চৌধুরী
সুরকার সলিল চৌধুরী
শিল্পী লতা মঙ্গেশকর

Nishidin Nishidin Baje Song Lyrics 👇

মন লাগে না..
তুমি বিনা মোর জীবন যেন
চাঁদনি বিহীনা রজনী হায় আ আ..

নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বীণ
সে যে তুমি বিন জানে না।
গুনগুন গুন করুণ সে ধুণ
মনবিরহী মানে না।

স্বজন আমার থাকে দূরেতে
আসে সে কাছে শুধু সুরেতে।
হায় বিধি হল বাম, মোর শ্যাম
শুধু বাঁশিতে ডাকে, আসিতে চাহে না।

ছল ছল, ছল ছল যেত যমুনার জল
কুল কুল স্বরে বহিয়া,
আজ সে উজান, হায় তার প্রাণ
যায় না কিছু কহিয়া।

ললিতা বিশাখা সখী সজনী
কাটে না বিহনে তারি রজনী।
আন সখী তারে আন, অভিমান,
দিব তাহারি পায়ে ডালিয়ে মোর প্রাণ।

শন্ শন্ শন্ বহে তুফানি পবন
এলো ঘন গেল কাঁদিয়া।
মোর ঘর'বার হল একাকার
বিজলী হানে ধাঁধিয়া।
নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বীণ
সে যে তুমি বিন জানে না,
গুন গুন গুন করুণ সে ধুণ
মনবিরহী মানে না।

🔊 আমার মতামত - Salil Chowdhury was marvelous and excellent. No substitute for him. The music world missed him. It is his genius that this song was sung both in Hindi and Malayalam and both were super hit songs even for this day or for that matter forever ❤️
নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম