Baje Go Beena (বাজে গো বীনা) Lyrics

বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে, সুর নিয়ে এক্সপ্রিমেন্ট করা সলিল চৌধুরীর জীবনে সুর ছিলো শেষ কথা। সময়ের থেকে অনেকটা এগিয়ে ভাবতেন তিনি। কে জানে শব্দ দিয়ে এখনকার হিন্দি গান তাকে যন্ত্রনা দিত কি দিত না। তবে একবার তিনি বলেছিলেন - এখনকার আতশবাজি! তাতে বাজি নেই রয়েছে শুধু শব্দ। আচ্ছা এখনকার হিন্দি গানেও কি তিনি তাই বলতেন? জানা নেই আমার তবে এটা জানি যে তুম না তুম না তুম না না না তুম না এই শব্দ গুলো, এই বোল গুলো সুরের সাথে মিশে আমাদের কানকে আরাম দিয়ে গেছে গোটা জীবন

🎧 Song Credits:
অ্যালবাম - Jadi Naam Dhare Daaki
গীতিকার সলিল চৌধুরী
সুরকার সলিল চৌধুরী
শিল্পী মান্না দে

Baje Go Beena Song Lyrics 👇

বাজে গো বীনা
বাজে গো বীনা
তু'ম না তুম না না না তুম না না
বাজে গো বীনা
তু'ম না তুম না না না তুম না না
বাজে গো বীনা
তু'ম না তুম না না না তুম না না
বাজে গো বীনা 

সুরে সুরে বাঁধা আছে
তোমারই মায়ার তারে
অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে
সুরে সুরে বাঁধা আছে
তোমারই মায়ার তারে
অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে
সে রাগিনী ভুলোনা কো ভুলে যেও না
সা নি ধা নি ধা পা ধা পা রে ধা পা সা
বাজে গো বীনা
বাজে গো বীনা
তু'ম না তুম না না না তুম না না
বাজে গো বীনা

দুই পারে, দুই তীরে একই নদী বহে ধীরে
তবুও দুপাড় কাঁদে দুই পারে দুই তীরে
দুই পারে, দুই তীরে একই নদী বহে ধীরে
তবুও দুপাড় কাঁদে দুই পারে দুই তীরে
তোমারও আমার মাঝে তেমনি প্রেমের নদী
কূল কূল কূলু কূলু বহে যায় নিরবধি
তোমারও আমার মাঝে তেমনি প্রেমের নদী
কূল কূল কূলু কূলু বহে যায় নিরবধি
দুই পারে দু'জনায় গো কাঁদি দু'জনায়

সা পা মা গা সা, পা মা গা সা গা মা নি ধা 
মা গা নি ধা মা গা নি ধা পা ধা নি ধা সা 
বাজে গো বীনা
বাজে গো বীনা
তু'ম না তুম না না না তুম না না
বাজে গো বীনা

🔊 আমার মতামত - মান্না দের অসাধারণ ক্লাসিকাল গান। এ-যুগেও সমান ভাবে জনপ্রিয়। সেতারে ছিলেন দীনেশ চন্দ্র এরকম বহু প্রতিভাবান যন্ত্র শিল্পীদের নাম কোথায় হারিয়ে গেছে অথচ এঁদের না হলে গান সম্পূর্ণ হয় না। কিছু জিনিস একবারই সৃষ্টি হয় তাঁর মধ্যে এই গান একটি ❤️
নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম