Naradhame Sakkhat Ishwar Hey (নরধামে সাক্ষাত ঈশ্বর হে) Lyrics

আমরা ছেলে বেলায় এমনও অনেক সিনেমা দেখেছি যেখানে আকাশ থেকে একটা গম্ভীর গলায় নেমে আসতো দৈববানী তাইনা? মাঝে মাঝে কল্পনা করতাম সেই দৈববানীতে যদি সুর থাকতো, ছন্দ আকারে ভেসে আসতো তাহলে দেবতার সেই দৈববানী কেমন শোনা যেত? হেহে কেমন আবার! হেমন্ত মুখোপাধ্যায়ের গানের মতন! 

🎧 Song Credits:
শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়/কোরাস

Naradhame Sakkhat Ishwar Hey Song Lyrics 👇

নরধামে সাক্ষাত ঈশ্বর হে,
তব বন্দনে নন্দিত অন্তরপুর।
অভিনন্দনে লাজিত অম্বর হে,
কৃপা করি করো মোরে রায়বাহাদুর

দিননাথ প্রিয় তুমি স্মরণীয় হে,
পান্নালালের প্রভু অতি সুমধুর।
তব মুরতি পূজি বরণীয় হে,
কৃপা করি করো মোরে রায়বাহাদুর 

কৃপা করো দয়াময় সুন্দর হে,
সবলে মুখরিত তব জয়সুর।
যার চিত্ত উজ্জ্বল দিবাকর হে,
কৃপা করি করো মোরে রায়বাহাদুর

মরি তবু ক্ষতি নাই প্রার্থনা মোর,
অন্তিম অভিলাষ করো মঞ্জুর।
সুখে শান্তিতে আনন্দে মুদিব নয়ন,
যদি কৃপা করি করো রায়বাহাদুর
যদি কৃপা করি করো রায়বাহাদুর। 

🔊 আমার মতামত - শ্রীমান পৃথ্বীরাজে এই গানটা ব্যাবহার করা হয়েছিলো এবং সিনেমা দেখে এই গানের প্রেমে পড়েছি তাই সিদ্ধান্ত নিয়েছি এই গানের লিরিক্স শেয়ার করবো কিন্তু দুঃখের বিষয় সাউন্ড কোয়ালিটি এতই বাজে ছিলো যে গানের কথাগুলো ঠিকভাবে ধরতে পারছিলাম না আর তাছাড়া এই গানের লিরিক্স অনেক যায়গায় খুজেও না পেয়ে অগত্যা বার বার শুনে লিখার চেষ্টা করেছি। ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন  ❤️
নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম