ব্যাক্তিগত ভাবে সলিল বাবু আমার অন্যতম সেরা পছন্দের মিউজিক কম্পোজার এবং শুধু মিউজিক কম্পোজার আমি কেনো বলবো? বহু বিশেষজ্ঞ, বহু গবেষক এটা বলে থাকেন যে, রবীন্দ্রনাথ ঠাকুরের পর ভার্সেটাইল ট্যালেন্ট যদি এ বাংলায় কেউ এসে থাকেন তাহলে সেটা সলিল চৌধুরী
এই পোষ্টে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কন্ঠে এবং সলিল বাবুর সুরে শেয়ার করবো একটা রম্যগীতি গানের লিরিক্স। রম্যগীতি ছিল মন্দিরের মতই, বহু দেবতার আবাস স্থল, স্নিগ্ধ পূজন স্থল। সলিল চৌধুরী এই গানটির (গুরু গুরু গুরু মেঘ গরজে) সুরেই হিন্দি সিনেমা Annadata (1972) তে মুকেশ কে দিয়ে গাইয়ে ছিলেন। গানের নাম ছিলো - Nayan Hamare Sanjh Sakare এবং বাংলায় এক-আধটু কথা বদলে লতা মঙ্গেশকরকে দিয়ে রেকর্ড করেন যার নাম - সবার আড়ালে সাঁঝ সকালে
🎧 Song Credits:
গীতিকার - সলিল চৌধুরী
সুরকার - সলিল চৌধুরী
শিল্পী - সন্ধ্যা মুখোপাধ্যায়
Guru Guru Guru Megh Garaje Song Lyrics 👇
গুরু গুরু গুরু মেঘ গরজে
বিজলি আকাশে আঁকা
এখানে আমি ওখানে তুমি
তবু দুজনার, তবু দুজনার...
গুরু গুরু গুরু মেঘ গরজে
বিজলি আকাশে আঁকা
এখানে আমি ওখানে তুমি
তবু দুজনার, তবু দুজনার...
[শোন রে ময়ূর!
পেখম মেলো তাথৈ নাচো এবার] - ২ বার
দাদরীয় মন গানে গানে আকাশ ভরো এবার
সাধের ও বরষা, নয়নে এলো যে না মিল
এখানে আমি ওখানে তুমি
তবু দুজনার, তবু দুজনার...
তা, গুরু গুরু গুরু মেঘ গরজে
বিজলি আকাশে আঁকা
এখানে আমি ওখানে তুমি
তবু দুজনার, তবু দুজনার...
[এসো দু'জনায়,
নয়ন ভরে কেঁদে কেঁদে মরি] - ২ বার
বুক ভেসে যায়...
বিঁধার বাঁধা ভাষার কাহার তরে
যাওয়া আসা ভুলে, মহাকাল যাক'না থেমে
এখানে আমি ওখানে তুমি
তবু দুজনার, তবু দুজনার...
🔊 আমার মতামত - ছোটবেলায় রেডিওতে শোনা যেত এই গান। কথা, সুর, আর কণ্ঠ তার তো তুলনাই হয় না। খুব আফসোস হয় সেই সোনাঝরা দিনগুলি আর নেই বলে ❤️