Abak Prithibi Abak (অবাক পৃথিবী অবাক করলে তুমি) Lyrics

সুকান্ত ভট্টাচার্যের কবিতা থেকে যে গান বানানো যায় তা করে দেখালেন সলিল চৌধুরী। অবাক পৃথিবী কবিতাটি বার বার আবৃত্তি করে আত্তস্থ করলেন। অবাক পৃথিবী শব্দ কবিতায় বিভিন্ন ভাবে উচ্চারিত হয়েছে কখনো শ্লেষের সাথে, কখনো বা হতাশায়। মজার ব্যাপার হচ্ছে গানের বেলাতেও সেই পার্থক্য বজায় রাখলেন সলিল চৌধুরী। এই পোষ্টে সেই গানের লিরিক্স শেয়ার করবো 

🎧 Song Credits:
অ্যালবাম - Bengali Modern Songs-hemanta Mukherjee
গীতিকার সলিল চৌধুরী
সুরকার সলিল চৌধুরী

Abak Prithibi Abak Song Lyrics 👇

অবাক পৃথিবী অবাক করলে তুমি
জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি
অবাক পৃথিবী অবাক করলে তুমি  
জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি
অবাক পৃথিবী, আমরা যে পরাধীন
অবাক কী দ্রুত জমে ক্রোধ দিন দিন
[অবাক পৃথিবী অবাক করলে আরও
দেখি এই দেশে অন্ন নেইকো কারও] - ২ বার

[অবাক পৃথিবী অবাক যে বারেবার 
দেখি এই দেশে মৃত্যুরই কারবার] - ২ বার 
হিসাবেরও খাতা, যখনই নিয়েছি হাতে
দেখেছি লিখিত রক্ত খরচ
[রক্ত খরচ তাতে] - ২ বার 
[এদেশে জন্মে পদাঘাতই শুধু পেলাম] - ২ বার 
অবাক পৃথিবী সেলাম
সেলাম তোমাকে সেলাম।

🔊 আমার মতামত - যেখানে সলিল বাবু আর হেমন্তদা সেখানেই যেন সুন্দরের আল্পনা আঁকা হয়ে যায়। এ জুটির তুলনা আর হয় না। এ সুমধুর সুরে এ গান কখনো ভোলার নয় ❤️
নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম