এমন কিছু গান রয়েছে যে গান বহুবার শুনেছেন, এখনো শোনেন এবং আগামীতেও শুনবেন; এই পোষ্টে যে গানের লিরিক্স শেয়ার করবো সেই গানের সুরকার শ্যামল মিত্রএকজন বিখ্যাত গায়ক; এই পোষ্টে সেই সুরকারের একটা গানের লিরিক্স শেয়ার করবো গানটির নাম - মাধবী মধুপে হলো মিতালি
🎧 Song Credits:
শিল্পী - আরতী মুখার্জী
Madhobi Modhupey Holo Mitali Song Lyrics 👇
[মাধবী মধুপে হলো মিতালি
এই বুঝি জীবনের মধু গীতালি] - ২ বার
জ্বলে দেখি জোনাকি,
মন হল আনমনা কি?
মাধবী মধুপে হলো মিতালি
এই বুঝি জীবনের মধু গীতালি
[তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো
তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো] - ২ বার
যদি চুপি চুপি কথা বলে মন
সেই কথা বল ওগো যায় শোনা কি?
জ্বলে দেখি জোনাকি,
মন হল আনমনা কি?
মাধবী মধুপে হলো মিতালি
এই বুঝি জীবনের মধু গীতালি
[এই যে এতো আলো হাসি, কখনও আগে জাগেনি
নিজেরে তো আর কোনদিন এমন করে ভালো লাগেনি] - ২ বার
ওগো পরানের কবি মর আজ হাটে বাঁশি তুলে নাও
উৎসব এ লগন সুরে সুরে দাও ভরে দাও
আজ চোখে চোখে চেয়ে সারারাত
হবে শুধু আকাশের তারা গোনা কি?
জ্বলে দেখি জোনাকি,
মন হল আনমনা কি?
মাধবী মধুপে হলো মিতালি
এই বুঝি জীবনের মধু গীতালি
🔊 আমার মতামত - এইসব গানগুলো আমাদের গান শোনার ইচ্ছাটাকে বাঁচিয়ে রেখেছে। গানের ছন্দে মন কেমন করে। মন ও প্রাণ ফুলের মিষ্টি সৌরভে ভরে ওঠে। ভীষণ মিষ্টি মনোমুগ্ধকর সঙ্গীত ❤️