শ্যামল মিত্র গায়ক হিসেবে নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যেখানে পোছানোই কঠিন কাজ অথচ সেই তিনি যখন বিভিন্ন গানে সুর করেছেন তখন সেই গানগুলো হয়ে উঠেছে বাংলা গানের জেম'স। এই পোষ্টে সেই সুরকার শ্যামল মিত্রের একটা গানের লিরিক্স শেয়ার করবো গানটির নাম - হয়তো কিছুই নাহি পাবো
🎧 Song Credits:
শিল্পী - সন্ধ্যা মুখোপাধ্যায়
Madhobi Modhupey Holo Mitali Song Lyrics 👇
[হয়তো কিছুই নাহি পাবো
তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব] - ২বার
হয়তো কিছুই নাহি পাবো
[যদি ওগো কাঁদে মোর ভীরু ভালোবাসা
জানি তুমি বুঝিবেনা কভু তারি ভাষা] - ২বার
[তোমারি জীবনে কাঁটা আমি] - ২বার
কেন মিছে ভাবো
হয়ত কিছুই নাহি পাবো!
[ধুপ, চিরদিন নীরবে জ্বলে যায়
প্রতিদান সে কি পায়] - ২ বার
[ক্ষতি নাই অনাদরে যদি কভু কাঁদি
আলো ভেবে যদি ছায়া বুকে বাঁধি] - ২ বার
তোমারি অসতে তবু ওগো, কিছু নাহি চাব
হয়ত কিছুই নাহি পাবো
তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাবো
হয়ত কিছুই নাহি পাবো!
🔊 আমার মতামত - এইসব গানগুলো আমাদের গান শোনার ইচ্ছাটাকে বাঁচিয়ে রেখেছে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের মিষ্টি কন্ঠে গানটা খুবই আকর্ষণীয় করে তুলেছে। হৃদয়ে আজীবন স্পর্শ করে যাবে এসব গান। পুরনো হবে না এ সব গান ❤️