Dekhuk Para Porshite (দেখুক পাড়া পড়শিতে) Lyrics

গান, গলা গায়কী এই তিন এর মধ্যে রেশিয়ো যদি ঠিক ঠাক থাকে তবে সেই গান শ্রোতার হৃদয় ছুয়ে যেতে বাধ্যা। ফলে গান ও সুপার হিট হয়। এই পোষ্টে সে রকম ই একটা গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে যেটি গেয়েছেন এবং সুর করেছেন শ্যামল মিত্র আর গানটি লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার। গানের নাম - দেখুক পাড়া পড়শিতে, কেমন মাছ গেঁথেছি বড়শিতে

🎧 Song Credits: 
শিল্পী শ্যামল মিত্র

Dekhuk Para Porshite Song Lyrics 👇

দেখুক পাড়া পড়শিতে
কেমন মাছ গেঁথেছি বড়শিতে
দেখুক কেনে পড়শিতে
এ যে রুই-কাতলা-মৃগেল তো নয়
মারে প্রেমের কাঁটা প্রাণ নিতে
দেখুক কেনে পড়শিতে
দেখুক পাড়া পড়শিতে
কেমন মাছ গেঁথেছি বড়শিতে
দেখুক পাড়া পড়শিতে

মাছ লয়, এ মৎস্য কন্যা, রূপে যে তার অথৈ বন্যা
মাছ লয়, এ মৎস্য কন্যা, রূপে যে তার অথৈ বন্যা
তার কাছে মন পড়ে বাঁধা
প্রেমের রশি টান দিতে
দেখুক পাড়া পড়শিতে
কেমন মাছ গেঁথেছি বড়শিতে
দেখুক কেনে পড়শিতে

থাকে না তো এ মাছ জলে, লড়ে-চড়ে, কথা বলে
থাকে না তো এ মাছ জলে, লড়ে-চড়ে, কথা বলে
কি আসে যায়, সময় কোথায় পরের কথায় কান দিতে
দেখুক পাড়া পড়শিতে
কেমন মাছ গেঁথেছি বড়শিতে
দেখুক কেনে পড়শিতে
এ যে রুই-কাতলা-মৃগেল তো নয়
মারে প্রেমের কাঁটা প্রাণ নিতে
দেখুক কেনে পড়শিতে
দেখুক পাড়া পড়শিতে
কেমন মাছ গেঁথেছি বড়শিতে
দেখুক পাড়া পড়শিতে

🔊 আমার মতামত - বিয়ের মতন বড় সিদ্ধান্ত অনেক ভেবে চিন্তে করতে হয় - নয় তো সারাজীবনটা  নষ্ট হয়ে যায়। এই বনপলাশীর পদাবলী চলচ্চিত্র তারই উদাহরণ ❤️
নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম