সফল শিল্পীরা বেশির ভাগই গায়ক হয়ে ওঠার সাথে সাথে সুরকার হিসেবেও নিজেদের প্রতিষ্ঠা করেতে পেরেছেন। গানের প্রতি প্রবল ভালোবাসা যাকে বলে প্যাশন থেকে কাজটা করতেন বলেই তাদের কাজ আজ ও মানুষ শোনে আর সেই সব শিল্পীদের মধ্যে শ্যামল মিত্র অন্যতম
এই পোষ্টে ১৯৮২ সালে রিলিজ হওয়া Mayer Ashirbad সিনেমাতে শ্যামল মিত্রের সুরে এবং আশা ভোঁসলের কন্ঠে পোষ্ট করবো জনপ্রিয় একটা গানের লিরিক্স যার নাম - কুঞ্জবিহারী হে গিরিধারী ও হ্যা গানটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়
🎧 Song Credits:
শিল্পী - আশা ভোঁসলে
Kunja Bihari He Giridhari Song Lyrics 👇
কুঞ্জবিহারী হে গিরিধারী
কুঞ্জবিহারী হে গিরিধারী
কুঞ্জবিহারী হে গিরিধারী
তোমারি চরণে শরণ নিলাম
[যা ছিল আমার, সবই তোমায় দিলাম] - ২ বার
কুঞ্জবিহারী হে গিরিধারী....
[সেজেছি আমি সেই ব্রজবালা
লাজে স্বলাজে গেঁথেছি মালা] - ২ বার
এসো নয়নে এসো সুন্দর ঘনশ্যাম,
[যা ছিল আমার, সবই তোমায় দিলাম] - ২ বার
কুঞ্জবিহারী হে গিরিধারী....
[নন্দ কিশোর থাকো মন জুড়ে
থাকো পরাণে মন মধুপুরে ] - ২ বার
আনো মূরলী ভরে তোমারই সে সাধনা
[যা ছিল আমার, সবই তোমায় দিলাম] - ২ বার
কুঞ্জবিহারী হে গিরিধারী....
সেজেছি আমি সেই ব্রজবালা
বনফুলে গেঁথেছি তোমার তরে মালা।
এসো নয়নে এসো অঞ্জন ঘনশ্যাম।
[যা ছিল আমার, সবই তোমায় দিলাম] - ২ বার
কুঞ্জবিহারী হে গিরিধারী
কুঞ্জবিহারী হে গিরিধারী...
🔊 আমার মতামত - আশা ভোঁসলের মিষ্টি কন্ঠ গানটাকে খুবই আকর্ষণীয় করে তুলেছে। হৃদয়ে আজীবন স্পর্শ করে যাবে এসব গান। এই গান সম্পর্কে কিছু বলার প্রয়োজন হয়! এমন কোন বাঙালী আছে যে এই গানকে ভালোবাসে না? ❤️