Eki Sathe Haat Dhore (একই সাথে হাত ধরে) Lyrics

একবার সিনেমার গানের জন্য পরিচালক দীনেন গুপ্ত এসেছেন শ্যামল মিত্রের বাড়িতে। একটা গান তৈরি হয়ে গেছে। রাত প্রায় ৯ঃ৩০ দিকে দীনেন বাবু গানটা পছন্দ করে উঠে পড়লেন বললেন আজ থাক কাল আবার বসা যাবে। বাকি গানটা বরং কাল করে নেবো। দরজার কাছে প্রায় পৌছে গেছেন দীনেন বাবু এমন সময় শ্যামল মিত্র বলে উঠলেন - "খোকা, হয়ে গেছে গানটা! একটু শুনে যা" এই বলে দ্বিতীয় গানটির মুখরাটা শুনিয়ে দিলেন

খোকা ছিলো দীনেন গুপ্তের ডাকনাম। গান শুনলেন, সবাই চুপচাপ! তারপরে এক সাথে সবাই হাততালি দিয়ে উঠলো। দীনেন বাবু শ্যামল মিত্রকে জড়িয়ে ধরে বললেন - "এ তোমার দ্বারাই সম্ভব" আর এভাবেই নানান অসম্ভবকে সম্ভব করেছেন শ্যামল মিত্র

🎧 Song Credits: 

Eki Sathe Haat Dhore Song Lyrics 👇

একই সাথে হাত ধরে একই পথে চলবো

একই সাথে হাত ধরে একই পথে চলবো 
একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো
একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো 
একই সাথে হাত ধরে একই পথে চলবো
একই সাথে হাত ধরে একই পথে চলবো

ফুল যদি নাই ফোঁটে, পথে যেতে ঝড় ওঠে 
তাতে কি যায় আসে? আমি তো আছি পাশে! 
তবু ধরো এই পায়ে কাটা যদি বিঁধে যায় 
তবু ধরো এই পায়ে কাটা যদি বিঁধে যায় 
ভয় কেনো সেই কাঁটা দুটি পায়ে দোলবো 
একই সাথে হাত ধরে একই পথে চলবো
একই সাথে হাত ধরে একই পথে চলবো
 
[পথে যেতে আমি তুমি, পাই যদি মরুভূমি 
ভাবার কি আছে তাতে আমি তো আছি সাথে] - ২বার 
যে তাঁরা আছে জেগে যদি সে হারায় মেঘে
যে তাঁরা আছে জেগে যদি সে হারায় মেঘে
ভয় কি  তোমার চোখে? তাঁরা হয়ে জ্বলবো
একই সাথে হাত ধরে একই পথে চলবো
একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো 
একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো 
একই সাথে হাত ধরে একই পথে চলবো। 

🔊 আমার মতামত - কিশোর কুমার ও আশা ভোঁসলের মিষ্টি কন্ঠ গানটাকে খুবই আকর্ষণীয় করে তুলেছে। হৃদয়ে আজীবন স্পর্শ করে যাবে এসব গান ❤️
নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম