গান গাওয়ার পাশাপাশি শ্যামল মিত্র সফল একজন সুরকার ও হতে পেরেছিলেন। তিনটি সিনেমা প্রযোজনা করেছিলেন যেগুলো হচ্ছে দেয়ানেয়া, রাজকন্যা এবং খেয়া। রাজকন্যা সিনেমার পরিচালক সুনীল ব্যানার্জি কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ছবির কাহিনি এবং চিত্রনাট্য ছিলো ঋত্বিক কুমার ঘটকের।
ছবির নায়ক উত্তম কুমারকে ছবির শুরতেই দেখা যায় একটা পাহাড়ী অঞ্চলে দাঁড়িয়ে আছেন। ক্যামেরার সামনে ঘুরতে বুঝা গেলো তিনি উত্তম কুমার আর সাথে সাথেই শুরু হয়ে গেলো সুপার হিট গানটির
শ্যামল মিত্র প্রযোজিত সিনেমার স্টরং পয়েন্ট ছিলো গান। তাঁর প্রযোজনা সিনেমার সব গানই সুপার ডুপার হিট। যদি আধুনিক গানহতো তাহলে গায়কের গায়কী বুঝে গানের সুর করতেন শ্যামল বাবু। সিনেমাতে ক্যারেক্টর বুঝে সুর তৈরি করতেন। তাঁর সেই বোধ সেই সময়েঅন্য অনেক সুরকারের থেকে তাকে অনেক আগে এগিয়ে দিয়েছিলো একজন সফল সুরকার হিসেবে
🎧 Song Credits:
E Jeno Ajana Ek Path Song Lyrics 👇
এ যেন অজানা এক পথ
কে জানে কোথায় হবে শেষ
এ যেন অজানা এক পথ
কে জানে কোথায় হবে শেষ
স্বপ্ন একি চেয়ে যে দেখি
এ যেন অচেনা এক দেশ
এ যেন অজানা এক পথ
কে জানে কোথায় হবে শেষ
জানিনা দু' চোখে মোর
এ আলো ছড়ালো আজ কে
জানিনা নতুন এ গান
এ প্রাণে ভরালো আজ কে
ফুরালে এ প্রাণে রবে রেশ
এ যেন অজানা এক পথ
কে জানে কোথায় হবে শেষ
[খুশি হলো মন,
আকাশ কে আজ দেখে
কাটবে আমার বেলা, শুধুই ছবি এঁকে] - ২ বার
জানিনা কানে কানে
কি কথা বাতাস কয়ে যায়
জানিনা এ মন আমার
কেন যে ঝর্ণা হয়ে যায়
হারিয়ে যেতে লাগে বেশ
এ যেন অজানা এক পথ
কে জানে কোথায় হবে শেষ
স্বপ্ন একি চেয়ে যে দেখি
এ যেন অচেনা এক দেশ
🔊 আমার মতামত - উত্তম কুমারকে নিয়ে বাঙালি আজো চিন্তা করে, পুরনো স্মৃতি রোমন্থন করে। কি অদ্ভুত এক আকর্ষনীয় ক্ষমতা যে ওনার আছে কি বলবো তাকে উপেক্ষা করা তো দূর, ভালো না বেসে থাকাই যায় না ❤️