একজন ছোটখাট চেহারার এবং অন্যজন লম্বা রিজু একজন মানুষ। দুজনেই অসম্ভব ট্যালেন্টেড। দুজনেই বাংলা গানে নিজস্বতা বজায় রেখেছেন কিন্তু দুজনে যখন এক সাথে কাজ করেছেন তা হয়ে উঠেছে সলিল-হেমন্ত জুটির এভারগ্রিন সৃষ্টি। এই পোষ্টে এই জুটির একটি গানের লিরিক্স শেয়ার করবো গানের নাম - যাই দিন এমনি যদি যাই যাক না
🎧 Song Credits:
শিল্পী - হেমন্ত মুখোপাধ্যায়
Jay Din Emni Jodi Song Lyrics 👇
যায় দিন এমনি যদি যায় যাক না
হিসাবের খাতার পাতা
অঙ্কবিহীন থাক পরে থাক না
যায় দিন এমনি যদি যায় যাক না
হিসাবের খাতার পাতা
অঙ্কবিহীন থাক পরে থাক না
যায় দিন এমনি যদি যায়...
[কি যে এক পাগল হাওয়া
আমায় নিয়ে ভাসিয়ে বেরায়
সঞ্চয় যা করি তা
ধূলার মাঝে ছড়িয়ে বেরায়] - ২
কে আপন? কে বাই আমার পর ভুলে যাই!
খুলে যায় আপনা হতে
কুন্ঠিত মোর সংকোচেরই ঢাকনা
যায় দিন এমনি যদি যায় যাক না
হিসাবের খাতার পাতা
অঙ্কবিহীন থাক পরে থাক না
যায় দিন এমনি যদি যায়...
[এ জীবন সাগরে মোর
চেতনা এক দ্বীপের মত
দেখে যায় দুঃখ সুখের ঢেউ-এর
ওঠা-পড়া কত] - ২
[আমি একদিনের ক্ষুদ্র আলিঙ্গনে
হারিয়ে গেছি
এ বিপুল বিশ্ব আমার,
নিঃস্বতাতেই ছাড়িয়ে গেছি] - ২
নিশিদিন বর্ষ চলে যায় মনে হয়
এ আমার অনন্ত প্রেম
মূহুর্তেরই মাঝেই ধরা থাক না
যায় দিন এমনি যদি যায় যাক না
হিসাবের খাতার পাতা
অঙ্কবিহীন থাক পরে থাক না
যায় দিন এমনি যদি যায়...
🔊 আমার মতামত - এই কথা, এই সুর এই শিল্পী আর পৃথিবীতে ফিরে আসবে না! এটি সম্ভবত ১৯৬০ অথবা ১৯৬১ সালের গান। বাঙলা গানের চরম উৎকর্ষের সময় অমর সৃষ্টি ❤️