বাংলা গান সেই কবে থেকেই নদীর মত বয়ে চলেছে; কখনো কখনো সে বাক নিয়েছে সময়ের হাত ধরে। রবীন্দ্রনাথের হাত ধরে যদি সে নদীর দিক বদল হয় তাহলে পরের দিক পরিবর্তন অবশ্যই সলিল চৌধুরীর হাতে। কথায় ও সুরে এক নতুন দিক দর্শন। এই পোষ্টে একটি গানের লিরিক্স শেয়ার করবো গানের নাম - বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে
🎧 Song Credits:
অ্যালবাম - Ami Jharer... ;in Memory Of Salil Chowdhury
গীতিকার - সুকান্ত ভট্টাচার্য
সুরকার - সলিল চৌধুরী
শিল্পী - হেমন্ত মুখোপাধ্যায়
Bidroho Aaj Bidroho Song Lyrics 👇
[বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে] - ২ বার
বিদ্রোহ আজ
আমি যাই তারি দিন-পঞ্জিকা লিখে
বিদ্রোহ চারিদিকে
বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে
বিদ্রোহ আজ
[এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ
দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ] - ২ বার
[স্বপ্ন-চূড়ার থেকে, নেমে এসো সব -
শুনেছ? শুনছ? উদ্দাম কলরব শুনছ?] - ২ বার
নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট,
লিখেছে, নয়া ইতিহাস; লিখেছে ধর্মঘট-
রক্তে রক্তে আঁকা প্রচ্ছদ-পট।
প্রত্যহ যারা ঘৃণিত ও পদানত,
দেখ আজ তারা সবেগে সমুদ্যত;
[তাদেরই দলের পিছনে আমিও আছি] - ২ বার
তাদেরই মধ্যে আমিও যে মরি-বাঁচি।
তাইতো চলেছি দিন-পঞ্জিকা লিখে-
বিদ্রোহ আজ! বিপ্লব চারিদিকে
বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে
বিদ্রোহ আজ
আমি যাই তারি দিন-পঞ্জিকা লিখে
বিদ্রোহ চারিদিকে
বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে
বিদ্রোহ আজ।
🔊 আমার মতামত - এই কথা, এই সুর এই শিল্পী আর পৃথিবীতে ফিরে আসবে না! এটি সম্ভবত ১৯৫০ সালের গান। বাঙলা গানের চরম উৎকর্ষের সময় অমর সৃষ্টি ❤️