Sujan Majhi Re (সুজন মাঝি রে) Lyrics

Sujan Majhi Reমানুষ সারাজীবন ধরে করে চলে তার শিকড়ের সন্ধান। দিনের শেষে সমস্থ কোলাহল মিটে, কান পেতে সে শুনে নিতে চায় ঘরে ফেরার গান। এই ঘরে ফেরাও একরকম শিকড়ের কাছাকাছি যাওয়া আর তাই বোধহয় সংগীতের এই সুবিশাল মানচিত্রে নানা ধরনের গানের সমাহার থাকলেও "লোক গানের" আবেদন যেন চিরাচরিত

আমরা মাটির সুরের পাশে বসে, একটু জিরিয়ে নিতে পারি। শহুরে ব্যাস্ততা, উড়ালপুল, শপিংমলে মোড়া আমদের এই শহর ছাড়িয়ে যে নদীর পাশে, যে খেজুর গাছের নিচে, যে ডিঙ্গি নৌকায়, যে আলপথে রয়ে গেছে আমাদের পুর্বপুরুষের পদচিহ্ন, মন স্পর্শ পেতে চায় তার। তাই লোকগানের কাছে আমাদের বার বার ছুটে যাওয়া

সুজন মাঝি রে (Sujan Majhi Re)

🎧 Song Credits:
অ্যালবাম - Sujan Majhi Re Runa Laila
গীতিকার - ট্রাডিশনাল
সুরকার - ট্রাডিশনাল
শিল্পী - রুনা লায়লা 


গানের লিরিক্স | Song Lyrics 👇

সুজন মাঝি রে, কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
সুজন মাঝি রে, কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
আমি পারের আশায় বইসা আছি
ও আমি পারের আশায় বইসা আছি
আমায় লইয়া যাও
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
সুজন মাঝি রে, কোন ঘাটে লাগাইবা তোমার নাও?

এই পারেতে দরদী নাই, ওই পারেতে যাইবার চাই
এই পারেতে দরদী নাই, ওই পারেতে যাইবার চাই
হয় না আমার পারে যাওয়া
হয় না আমার পারে যাওয়া
চঞ্চলিয়া, চলিয়া যাও
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
সুজন মাঝি রে, কোন ঘাটে লাগাইবা তোমার নাও?

দেহের অঞ্চল আমার উড়ায় না বাতাসে
উড়ায় আমার, উড়ায় আমার বুকের পাষাণ
কাঁপায় না হুতাশে
তোমার দেখা পাই না বলে, নিত্য ভাসি নয়ন জলে
তোমার দেখা পাই না বলে, নিত্য ভাসি নয়ন জলে
হয় না আমার তোমায় পাওয়া
হয় না আমার তোমায় পাওয়া
চঞ্চলিয়া, চলিয়া যাও
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
সুজন মাঝি রে, কোন ঘাটে লাগাইবা তোমার নাও?

আমি পারের আসায় বইসা আছি
ও আমি পারের আসায় বইসা আছি
আমায় লইয়া যাও
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
সুজন মঝি রে, কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
সুজন মঝি রে, কোন ঘাটে লাগাইবা তোমার নাও?

Sujan Majhi Re Lyrics 👇

Sujan Majhi Re, Kon Ghate Lagaiba Tomar Nao? (x2)
Ami Parer Ashay Boisha Achhi (x2)
Amay Loiya Jao
Kon Ghate Lagaiba Tomar Nao?
Sujan Majhi Re, Kon Ghate Lagaiba Tomar Nao?

Ei Parete Dorodi Nai, Oi Parete Jiabar Chai (x2)
Hoy Na Amar Pare Jawa (x2)
Choncholiya, Choliya Jao
Kon Ghate Lagaiba Tomar Nao?
Sujan Majhi Re, Kon Ghate Lagaiba Tomar Nao?

Dehero Oncholo Amar, Uraye Na Batashe (x2)
Uray Amar, Uray Amar Buker Pashan
Kapay Na Hutashe
Tomar Dekha Pai Na Bole, Nitto Vasi Noyon Jole (x2)
Hoy Na Amar Tomay Paowa (x2)
Choncholiya, Choliya Jao
Kon Ghate Lagaiba Tomar Nao?
Sujan Majhi Re, Kon Ghate Lagaiba Tomar Nao?

Ami Parer Ashay Boisha Achhi
Oo Ami Parer Ashay Boisha Achhi 
Amay Loiya Jao
Kon Ghate Lagaiba Tomar Nao?
Sujan Majhi Re, Kon Ghate Lagaiba Tomar Nao? (x3)

🔊 আমার মতামত - লোকসঙ্গীত শুনলে মনের কষ্টের উপশম হয় আমার, অসাধারণ সব গানের ভাণ্ডার আছে যা শুনলে অবাক হতে হয়। মনের সঙ্গীত মনের আনন্দে মিলে মিশে একাকার হয়ে গেছে। এসব গান শুনলে আলাদা একটা জগতে চলে যাই। অপূর্ব সংকলন ও সঞ্চালন ❤️
নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম