Sob Loke Koy Lalon (সব লোকে কয় লালন কি জাত সংসারে) Lyrics

Sob Loke Koy Lalonকিছুদিন আগে অর্থাৎ ২৫ শে ডিসেম্বর এমন একজন মহামানবের জন্মদিন পালন করলাম আমরা যিনি নিজের সাধনা আর মতবাদের প্রতি একনিষ্ঠ থেকে ক্ষমাপুর্ন এক অনুচ্চার প্রতিবাদ রেখে গিয়েছিলেন রাষ্ট্রনিয়ন্ত্ররিত মৌলবাদের বিরুদ্ধে। হ্যা, ঠিকই ধরেছেন যিশু খ্রিস্টের কথাই বলছিলাম। 

আজ বলবো, বাংলার লোককৃষ্টির রেনেসাঁ পুরুষ লালন ফকির এর কথা এবং গান সম্পর্কে। রাষ্ট্র পরিচালিত গোঁড়ামি এবং গতানুগতিকতার বিপ্রতীপে দাঁড়িয়ে তিনিও সহজিয়া দর্শনের কথা বলেন। বলেন "এই মানুষে আছেরে মন, যারে বলে মানুষ রতন"

১৭০০ শতকের বাংলায় দাঁড়িয়ে থেকে এখনো অর্থাৎ ২০২২ এ ঈশ্বর চেতনার উর্ধে গিয়ে আলেক মানুষের, মনের মানুষের সাধনা এ তো সহজ নয়। সহজ নয় এই সত্যের খোজ পাওয়া যে, "মানুষ ভগবানের ইমেজ নয় বরং ভগমানই মানুষের ইমেজ" এই পংক্তি তৈরি করা এত সহজ নয়। "অনন্ত রুপ সৃষ্টি করলেন সাঁই, শুনি মানবের উত্তম কিছু নাই" দেব-দেবতাগণ করে আরাধন জন্ম নিতে মানবে। 

বাকি কথা অন্যকোনো পোষ্টে লিখবো... 

সব লোকে কয় লালন কি জাত সংসারে (Sob Loke Koy Lalon Ki Jaat Songsare)

🎧 Song Credits:
অ্যালবাম - Bandhuya (Hits Of Swapan Basu)
গীতিকার - লালন ফকির
সুরকার - ট্রাডিশনাল
শিল্পী - স্বপন বসু 

গানের লিরিক্স | Song Lyrics 👇

সব লোকে কয় লালন কি জাত সংসারে

সব লোকে কয় লালন কি জাত সংসারে
লালন বলে জাতের কি রুপ
লালন বলে জাতের কি রুপ
দেখলাম না এই নজরে
সব লোকে কয় লালন কি জাত সংসারে
সব লোকে কয় লালন কি জাত সংসারে

কেও মালা কেও তাসবিহ গলে
তাইতোরে জাত ভিন্ন বলে
কেও মালা কেও তবজিহ গলে
তাইতোরে জাত ভিন্ন বলে
যাওয়া কিংবা আসার বেলায়
যাওয়া কিংবা আসার বেলায়
জাতের চিহ্ন রয় কারে
সব লোকে কয় লালন কি জাত সংসারে
সব লোকে কয় লালন কি জাত সংসারে

গর্তে গেলে কূপজল কয়
গঙ্গায় গেলে গঙ্গাজল হয়
গর্তে গেলে কূপজল কয়
গঙ্গায় গেলে গঙ্গাজল হয়
মূলে এক জল, সে ভিন্ন নয়
মূলে এক জল, সে ভিন্ন নয়
ভিন্ন, ও ভিন্ন বলে পাত্র-অনুসারে
সব লোকে কয় লালন কি জাত সংসারে
সব লোকে কয় লালন কি জাত সংসারে

সুন্নত দিলে হয় মুসলমান
নারীর তবে কি হয় বিধান
সুন্নত দিলে হয় মুসলমান
নারীর তবে কি হয় বিধান
ব্রাহ্মণ চিনি পৈতা প্রমান 
ব্রাহ্মণ চিনি পৈতা প্রমান 
বামনী চিনি কিসে রে।
সব লোকে কয় লালন কি জাত সংসারে
সব লোকে কয় লালন কি জাত সংসারে

লালন বলে জাতের কি রুপ
লালন বলে জাতের কি রুপ
দেখলাম না এই নজরে
সব লোকে কয় লালন কি জাত সংসারে
সব লোকে কয় লালন কি জাত সংসারে
সব লোকে কয় লালন কি জাত সংসারে

Sob Loke Koy Lalon Ki Jaat Songsare Lyrics 👇

Sob Loke Koy Lalon Ki Jaat Songsare

Sob Loke Koy Lalon Ki Jaat Songsare
Lalon  Bole Jaater Ki Rup (x2)
Dekhlam Na Ei Nojore
Sob Loke Koy Lalon Ki Jaat Songsare (x2)

Keu Mala Keu Toshbih Gole (x2)
Taitore Jaat Vinno Bole (x2)
Jawa Kingba Ashar Belay  (x2)
Jaater Chinnho Roy Kare
Sob Loke Koy Lalon Ki Jaat Songsare (x2)

Gorte Gele Kupjol Hoy (x2)
Gongay Gele Gonga Jol Hoy (x2)
Mule Ek Jol, Se Vinno Noy (x2)
Vinno, O Vinno Bole Patro-Onusare
Sob Loke Koy Lalon Ki Jaat Songsare (x2)

Sunnot Dile Hoy Musolman (x2)
Narir Tobe Ki Hoy Bidhan (x2)
Brammon Cini, Poita Proman (x2)
Bamni Cini Kise Re
Sob Loke Koy Lalon Ki Jaat Songsare (x2)

Lalon  Bole Jaater Ki Rup (x2)
Dekhlam Na Ei Nojor
Sob Loke Koy Lalon Ki Jaat Songsare (x3)

🔊 আমার মতামত - মানব দেহের সঙ্গে মানব আত্মার বাঁধ বাধে বাউল গান। মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি কারি প্রবৃত্তির নিবৃত্তির না হলে তো, সেই মানুষটি সন্ধান মেলা দুস্কর। মানবতা আর মানবিকতা ছাড়া এই জগতে কি সত্যি সত্যিই আর কোনো জাত আছে? 

আজ এই একবিংশ শতকেও ধর্ম নিয়ে মধ্যযুগীয় বর্বরতার শিকার হন মানুষ জন সেখানে দাঁড়িয়ে ভীষণ ভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে এই মতাদর্শ পুনরায়। মানুষের একমাত্র পরিচয় সে মানুষ। মানুষ বহু চেষ্টায় মানুষ হতে পারে। অসাধারণ সুন্দর গান, লালন সাঁইজির গান। একটা অখন্ড মানবসত্তার গান। 

সমন্বিত ধারার গান। সমাজের ঐক্যের গান ❤️
নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম