Sona Bondhu Re Kon Doshete (সোনা বন্ধু রে কোন দোষেতে) Lyrics

Sona Bondhu Re Kon Dosheteবাউল গান এবং সুফী সংগীত, পরমাত্মাকে না পাওয়ায় বেদনা রয়ে যায় এই দুই ধারার সংগীতে। বাউল এবং সুফিরা বৈরাগ্যপন্থী। তারা অচীন অধরকে পাওয়ার জন্যে নিরন্তর সাধনা করে চলেন। 

তারা না আস্তিক না নাস্তিক। বাউল এবং সুফী সাধনার ইতিহাসে আমরা দেখেছি হিন্দু গুরুর মুসলমান শিষ্য , মুসলমান গুরুর হিন্দু শিষ্য। দেখেছি ব্রাহ্মণ গুরুর শূদ্র এবং শূদ্র গুরুর ব্রাহ্মণ শিষ্য। বাউল এবং সুফী দর্শন মনুষ্যত্বের চরম অবকাশ। তাই এই সহজিয়া সাধকদের গোরা হিন্দু এবং শরিয়তপন্থীরা নাস্তিক বা কাফের বলে দাগিয়ে দিয়েছেন।

সোনা বন্ধু রে কোন দোষেতে (Sona Bondhu Re Kon Doshete)

🎧 Song Credits:
অ্যালবাম - Abbasuddin Sings Folk Songs Of Bengal
গীতিকার - Traditional
সুরকার -  Traditional

গানের লিরিক্স | Song Lyrics 👇

সোনা বন্ধু রে, কোন দোষেতে যাইবা ছাড়িয়া
সোনা বন্ধু রে, কোন দোষেতে যাইবা ছাড়িয়া
আমি কাইন্দা কাইন্দা হইলাম সারা কেবল তোমার ও লাগিয়া
সোনা বন্ধু রে
সোনা বন্ধু রে, কোন দোষেতে যাইবা ছাড়িয়া
 
সুখ বসন্ত দিলো রে দেখা, আর ত যৌবন যায়না রাখা গো
আমি আছি বন্ধু, আমি আছি বন্ধু তোমার আশায় চাইয়া
সোনা বন্ধু রে
সোনা বন্ধু রে, কোন দোষেতে যাইবা ছাড়িয়া

পীরিত কইরা এই ফল হইলো, জগতে কলংক রইলো গো
পীরিত কইরা এই ফল হইলো, জগতে কলংক রইলো গো
কেবল রইলো বন্ধু, কেবল রইলো বন্ধু তোমার ও লাগিয়া
সোনা বন্ধু রে
সোনা বন্ধু রে, কোন দোষেতে যাইবা ছাড়িয়া

যে না দেশে যাইবা রে তুমি, সে না দেশে যাবো আমি গো
খঞ্জন পক্ষী হইয়া করবো আমি দেখা
বন্ধু রে, সোনা বন্ধু রে
খঞ্জন পক্ষী হইয়া করবো আমি দেখা
সোনা বন্ধু রে
সোনা বন্ধু রে, কোন দোষেতে যাইবা ছাড়িয়া

🔊 আমার মতামত - অভূতপূর্ব - চিরাচরিত বাংলার বাঙালির চিরসবুজ প্রাণের লোকসংগীত। চোখ ছল ছল, মনটা হলো শীতল। আহ্ কি গান ছিল। বাঙলা পল্লী গানের অবিসংবাদিত সম্রাট; যার গায়কী, সু-মধুর কন্ঠে এখনো মোহিত কোটি শ্রোতা। এটি চিরদিনের গান। এ গানের আবেদন কখন ও ফুরিয়ে যাবার নয়। এই সব গান ম নের বিষাদ বিষণ্ণতা দূর করে প্রশন্নতা তৈরী করে ❤️
নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম