Khanchar Bhitar Achin (খাঁচার ভিতর অচিন পাখি) Lyrics

Khanchar Bhitar Achin Pakhi

বাউল গান লোকসংগীতে ক্ষেত্রে  এক গুরত্বপুর্ন ধারা। বাউলরা সাধনপন্থী যাকে পাবার জন্য তাদের এই সাধন-ভোজন তিনি আদতে কে? তিনি হলেন মনের মানুষ, সহজ মানুষ। আলেক সাঁই; কখনো বা তিনি অচীন পাখি। দেহতত্ত্ব, গুরুতত্ব, আত্মতত্ত্ব, প্রেমতত্ব এই নানা তত্ত্বের জটিলতা সহজ কথায়, সহজ সুরে প্রান পায় বাউল গানে। 

এই পোষ্টে যে গানের লিরিক্স শেয়ার করবো তা হচ্ছে রুনা লায়লা'র কন্ঠে! সেটি পরমতত্বের কথা বলে। সেই পরমকে বোঝা যায়না ঠিক তবে তিনি যে Divine Soul নন Spiritual Soul বা আধ্যাত্মিক সত্তা সেটা বেশ অনুভব করা যায়। রবীন্দ্রনাথের জীবন দেবতা এবং বাউলের মনের মানুষের আত্নাগত মিল আমরা খুজে পাই  

খাঁচার ভিতর অচিন পাখি (Khanchar Bhitar Achin Pakhi)

🎧 Song Credits:
অ্যালবাম - Back Again Runa Laila
গীতিকার - লালন ফকির (Traditional)
সুরকার -  Traditional
শিল্পী - রুনা লায়লা

গানের লিরিক্স | Song Lyrics 👇

খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায়
খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায়
তারে ধরতে পারলে মন বেড়ি
ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়
কেমনে আসে যায়

আট কুঠুরি, দরজা আঁটা
মধ্যে মধ্যে ঝরকা কাঁটা
তার উপরে সদর কোঠা
তার উপরে সদর কোঠা, আয়না মহল তায়
কেমনে আসে যায়

কপালের ফের নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার?
খাঁচা ভেঙে পাখি আমার
খাঁচা ভেঙে পাখি আমার কোন বনে পালায়
কেমনে আসে যায়

মন তুই রইলি খাঁচার আশে
খাঁচা যে তোর কাঁচা বাঁশের
কোনদিন খাঁচা পড়বে খসে
কোনদিন খাঁচা পড়বে খসে
লালন কেঁদে কয়
কেমনে আসে যায়

খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায়
তারে ধরতে পারলে মন বেড়ি
ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়
কেমনে আসে যায়
খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায়

🔊 আমার মতামত - লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে এবং করবে। 

এখানে পাখি বলতে আমাদের ভিতরের জীবন কে বোঝানো হয়েছে। কোনো মানুষের কথা বলা হয় নি।এটা দেহতত্ত্ব গান। দেহতত্ত্ব'র চমৎকার এই লালনগীতি টা খুব সুন্দর ভাবে প্রস্তুত করলেন। এ গানগুলো জীবনের মর্মস্পর্শী অর্থ প্রবাহিত করে মনের ভেতর! 

কি অসাধারণ সুন্দর বাউলা গান, কি অসাধারণ সুর-তাল! বড় ভাবিয়ে তোলে আমায়। অসাধারন সুর, হৃদয় ছুঁয়ে যাওয়া গান, যেন এক প্রগৌতিহাসিক সুর, যা অলৌকিকতাকে হার মানিয়েছে। সত্যি এই মায়া মোহর ঠুনকো মান - অভিমান ও জাগতিক ভালোবাসার খাঁচায় অচিন পাখি আসবেই বা কেমন করে। তুমি অনন্য লালন। তোমার ভাবনা জ্বলন্ত প্রদীপ শিখার মত উজ্জল থাকবে যত দিন থাকবে এই পৃথিবী, যত দিন থাকবে এই মানব জাতি ❤️
নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম