অনুসন্ধান করে দেখা গিয়েছে সিরাজ সাঁইয়ের বংশ তালিকায় লালন বলে কারো নাম পাওয়া যায়নি আবার কেউ বলেন লালন জাতিতে কায়স্ত, সিরাজ সাঁইয়ের কাছে দরবেশ শিক্ষ্যা নিয়ে ফকির হয়েছেন তিনি। আসলে ১৭৭৪ এ জন্মগ্রহন করেও যে মানুষটির সৃষ্টি নিয়ে আড়াইশো বছর পর আজও নিরন্তর গবেষনা চলে, মুখে মুখে ফিরে তার গান তেমন মানুষকে নিয়ে জনশ্রুতি বা মিথ তৈরি হওয়া অস্বাভাবিক নয়।
সাধু ও সাধকদের সমদ্ধে নানান জল্পনা ডালপালা মেলে এমনকি তাদের সম্পর্কে জাল পুথিও লেখা হয়। তাই লালন ফকিরকে নিয়ে গোড়ার কথা বলতে গেলে ওই সাধনার কথাই বলতে হয়। যিনি নিজেই বলেন- লালন বলে "আমার আমি জানিনা সন্ধান" বলেন, লালন সে জাতের ভাতা ঘুচিয়েছে সাধ বাজারে
দিল দরিয়ার মাঝেতে (Dil Dariyar Majhete)
🎧 Song Credits:
অ্যালবাম - All Time Greats Purnadas Baul
গীতিকার - লালন ফকির
সুরকার - পূর্ণদাস বাউল
শিল্পী - পূর্ণদাস বাউল
গানের লিরিক্স | Song Lyrics 👇
দিল দরিয়ার মাঝেতে, আছে মজার কারখানা
দিল দরিয়ার মাঝেতে, আছে মজার কারখানা।
এই দেহের মাঝে বাড়ি আছে
সেই বাড়িতে চোর ঢুকেছে,
ছয় চোরেতে শিন কাটিছে
চুরি করে একজনা।
দিল দরিয়ার মাঝেতে, আছে মজার কারখানা
এই দেহের মাঝে নদী আছে
সেই নদীতে নৌকা চলে
আবার ছয়জনাতে গুন টানিছে
দেখো হাল ধরিছে একজনা।
দিল দরিয়ার মাঝেতে, আছে মজার কারখানা
ও ও ও ...
দেহের মাঝে বাগান আছে
সেই বাগানে ফুল ফুটেছে
ফুলের সৌরভে জগত মেতেছে
কেবল লালনের প্রান মাতলো না।
দিল দরিয়ার মাঝেতে, আছে মজার কারখানা
আছে মজার কারখানা
আছে মজার কারখানা
🔊 আমার মতামত - অভূতপূর্ব - কি অসাধারণ সুন্দর বাউলা গান, কি অসাধারণ সুর-তাল যেন মুহুর্তেই হৃদয় ছুঁয়ে যায়। লালন তুমি অনন্য। তোমার ভাবনা জ্বলন্ত প্রদীপ শিখার মত উজ্জল হয়ে এই পৃথিবীতে এতলিস্ট যত দিন মানব জাতি থাকবে এই দুনিয়াতে ❤️