Kotodin Dekhini Tomay (কতদিন দেখিনি তোমায়) Lyrics

Kotodin Dekhini Tomayমাদের সবার প্রিয়, অসামান্য শিল্পী মান্না দে তার একেবারে শেষ জীবনে বেঙ্গালুরে ছিলেন যার এখন নাম বেঙ্গালুরু। সেখানে কল্যাণ লগরের বাড়িতে ছিলেন। ২০১৩ সালের জুন মাস নাগাদ মান্না দে খুব অসুস্থ হয়ে পড়েন। সে সময়ে তার বাড়ি থেকে একটি ছবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালের যে ঘরে তিনি থাকতেন। সেই ছবি তার স্ত্রী ম্যাডাম শুলোচনা দেবীর

শুলোচনা দেবী চলে যাবার পর মান্না দে শারীরিক ভাবে, মানুষিক ভাবে, সমস্থ দিক থেকে একেবারে ভেঙ্গে পড়েছিলেন। যখন ওই বাড়িতে থাকতেন তখন মান্না দের যে ঘর ছিলো। সেখানে সেই বড় ছবি,  "শুলোচনা দেবী" দু হাত জড়ো করে হাসছেন। এমন একটা ভঙ্গিমা যেন বলছেন - "পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই"। একেবারে বিদায়ের ভঙ্গি যেন।

ছবির একেবারে মুখোমুখি মান্না দের চেয়ার সব সময় রাখা থাকতো। সেখানে বসে একেবারে এক দৃষ্টে, অপলকে, সেই ছবির দিকে মান্না দে চুপচাপ তাকিয়ে থাকতেন। তার চোখ দিয়ে ঝড়ঝড় করে জল পড়তো। আর সেই সময়ে যদি কোন কাছের মানুষ ফোন করতো, তাহলে ফোন ধরতেনও।

ফোন ধরে হয়তো কেঁদে ফেলতেন আর বলতেন - শুধু ওর ছবির দিকে চেয়ে থাকি; এখনো বিশ্বাস করতে পারিনা শুলোচনা আর নেই। 

কতদিন দেখিনি তোমায় (Kotodin Dekhini Tomay)

🎧 Song Credits:
সুরকার - কমলদাশ গুপ্ত
গীতিকার - প্রণব রায়
কন্ঠশিল্পী - মান্না দে

Kotodin Dekhini Tomay Song Lyrics 👇

কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম
আজো তবু ছায়া পড়ে রানী
কতদিন, কতদিন দেখিনি তোমায়

কত দিন তুমি নাই কাছে
তবু হৃদয়েরও তৃষা, জেগে আছে (২ বার)
প্রিয় যবে দূরে চলে যায়
সে যে আরও প্রিয় হয় জানি
কতদিন, কতদিন দেখিনি তোমায়

হয়তো তোমার দেশে আজ
এসেছে মাধবী রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুন সাথী

হেথা মোর দ্বীপ নেভা রাতে
নিদ নাহি দুটি আঁখি পাতে (২ বার)
প্রেম সে যে মরিচীকা হায়
এ জীবনে এই শুধু মানি। 
কতদিন, কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
কতদিন দেখিনি তোমায়। 

🔊 আমার মতামত - পরবর্তী প্রজন্মের কাছে কেউ বলে দিয়েন, আমাদের বাংলায় একজন মান্না দে ছিলো। যার গানে বাস্তবতা কে অবলোকন করে চোখ দিয়ে অশ্রু ঝরতো। যে গান গুলো মনের খাচায় বন্দি হয়ে রয়েছে, আর যে কথা গুলো স্বর্ণের কালি দ্বারা অন্তরে লিখা রয়েছে, কিভাবে ভুলি তোমায়, কত দিন দেখিনা তোমায়। 

নতুন জেনারেশন যারা এখনো এই গান শুনছেন তাদের প্রতি আমার অবিরাম ভালোবাসা ❤️
নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম