মিলনের প্রথম দিনে বাশি কি বলেছিলো? সে বলেছিলো - "সেই মানুষ আমার কাছে এলো যে মানুষ আমার দুরের" আর বাশি বলেছিলো - "ধরলেও যাকে ধরা যায়না, তাকে ধরেছি" পেলেও যে, সকল পাওয়াকে ছাড়িয়ে যায় তাকে পেয়েছি। তারপরেও রোজ বাশি বাজে না ক্যানো? ক্যানোনা আধখানা কথা ভুলে গেয়েছি, শুধু মনে রইলো সে কাছের কিন্তু সে যে দুরেও তা খেয়াল রইলো না।
প্রেমের যে আধখানায় মিলন সেইটাই দেখি, যে আধখানায় বিরহ সে চোখে পড়ে না। তাই দুরের চির তৃপ্তিহীন দেখাটা আর দেখা যায় না। দুই মানুষের মাঝে যে অসীম আকাশ, সেখানে সব চুপ। সেখানে কথা চলে না। সে মস্ত "চুপ" কে বাশির সুর দিয়ে ভরিয়ে দিতে হয়। অনন্ত আকাশের ফাক না পেলে - বাশি বাজে না।
এক একটি জ্যোৎস্না রাত্রে হানা দেয়, বিছানার উপরে জেগে বসে, বুক ব্যাথিয়ে ওঠে। মনে পড়ে, এই পাশের লোকটিকে তো হারিয়েছি। এই বিরহ মিটবে কেমন করে?
বড় একা লাগে এই আঁধারে (Boro Eka Lage Ei Adhare)
🎧 Song Credits:
গীতিকার - মিল্টু ঘোষ
সুরকার - অসীমা ভট্টাচার্য
Boro Eka Lage Ei Adhare Song Lyrics 👇
বড় একা লাগে এই আঁধারে
মেঘেরও খেলা আকাশও পাড়ে (২ বার)
বড় একা লাগে এই আঁধারে (২ বার)
মেঘেরও খেলা আকাশও পাড়ে।
সারাটি দিনের কাজে কি জানি কি ভেবে আমি (২ বার)
কেমনে ছিলেম ভুলে এই বেদনা কে
কে যে বলে দেবে এই আমাকে
মেঘেরও খেলা আকাশও পাড়ে।
এই তো ভালো ভাবি একা ভুলে থাকা (২ বার)
থাকনা পরে পিছে এই পিছু ডাকা
চেনা অচেনাতে যাকনা মিশে (২ বার)
মেঘেরও খেলা আকাশও পাড়ে।
বড় একা লাগে এই আঁধারে (২ বার)
মেঘেরও খেলা আকাশও পাড়ে।
Boro Eka Lage Ei Adhare Song Lyrics 👇
Boro Eka Lage Ei Adhare
Meghero Khela Akasho Pare (x2)
Boro Eka Lage Ei Adhare (x2)
Meghero Khela Akasho Pare
Sarati Diner Kaje Ki Jani Ki Bhabi Ami (x2)
Kemone Chilem Bhule Ei Bedonake
Ke Je Bole Debe Ei Amake
Meghero Khela Akasho Pare
Ei To Bhalo Bhabi Eka Bhule Thaka (x2)
Thak Na Pore Piche Ei Pichu Daka
Chena Ochente Jak Na Mishe (x2)
Meghero Khela Akasho Pare
Boro Eka Lage Ei Adhare (x2)
Meghero Khela Akasho Pare
🔊 আমার মতামত - গানটি শোনর সময় বুকের মাঝে কেমন জানি হাহাকার জাগে, নিজেকে নিঃস্ব মনে হয়। এতোটাই প্রভাব যেন এই গানটির। শংকর বাবুর
চৌরঙ্গী উপন্যাসের সার্থক চলচিত্রায়ন।
মান্না বাবুর কন্ঠ ও সাথে মহানায়কের অনবদ্য অভিনয় - কোন সুদুরে মন পৌছে নিয়ে যায়, কে জানে। তবে
"স্যাটা বোস" চরিত্রে মহানায়ক
উত্তম কুমার ছিলেন অনন্য ❤️