ছোটবেলা থেকেই গান-বাজনার প্রতি প্রবল টান ছিলো রাহুল দেববর্মণের। সেই দেখে বিচক্ষণ বাবা মা আলাউদ্দিন খাঁয়ের কাছে সরোদ শেখার ব্যাবস্থা করে দেন। মাত্র ন'বছর বয়সে Ae Meri Topi Palat Ke Aa এই গানে পঞ্চমের সুর চমকে দিয়েছিলো পিতা শচীন দেববর্মণকে
সুরের মায়াময় জালে আরো জড়িয়ে দেন পুত্রকে। তবলা শেখান পণ্ডিত সামতা প্রসাদের কাছে এবং পরে যখন পিতার সাথে কাজ করেছেন তখন অসামান্য দক্ষতায় হারমোনিয়াম ও বাজাতে শুনেছি তাঁকে।
হলিউড সিনেমা 'টু ইচ হিস ওৌন' থেকে অনুপ্রাণিত বলিউড সিনেমা আরাধনা ছায়াছবিতে রাজেশ খান্নার লিপে Mere Sapno Ki Raani Kab Aayegi Tu গান কি কেউ ভুলতে পারবে? আবার দেখুন যখন নিজে গান গেয়েছেন সেখানে তিনি একদম অন্য মেজাজ, নিজস্ব স্টাইল, নিজস্ব ঘরানা আর এই সাতন্ত্রই রাহুল দেবের বৈশিষ্ট
খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক, ঋত্বিক ঘটকের কোমল গান্ধার ছবির নায়ক অবনীশ বন্দ্যোপাধ্যায় দর্শক হিসেবে যেমন আমাদের চমকে দেয়। অমন অন্যরকম নায়ক আমাদের চোখে তখন সইতে সময় লেগেছিলো তাইনা? ঠিক তেমন ই অত অন্যরকম কন্ঠ রাহুল দেববর্মণের। শ্রোতা হিসেবে কানে সইতে সময় লেগেছিলো বহু মানুষের। এই পোষ্টে তাঁরই একটা গানের লিরিক্স শেয়ার করবো -