সলিল চৌধুরীর সাথে লতা মঙ্গেশকরের আলাপ বিমল রায়ের সেনেমা Do Bigha Zamin করার সময়ে। হৃষিকেশ মুখোপাধ্যায়ের এর বাড়ীতে মিটিং এবং গানের সিটিং হয়েছিলো আর নেপথ্যে ছিলেন গীতিকার শৈলেন্দ্র
লতা মঙ্গেশকর একটু অবাক হলেন, সিনেমার চিত্রনাট্য যার সেই কিনা আবার মিউজিক ডিরেক্টর? সেই মিউজিক ডিরেক্টর আবার কিনা কবিতা লিখেন, গান লিখেন, সুর করেন আবার বামপন্থী রাজনীতিও করেন? এই আশ্চর্য বহুমুখী ব্যাক্তিত্ব লতাজিকে মুগ্ধ করেছিলো। এই পোষ্টে সলিল চৌধুরীর কম্পোজিশনে এবং লতা মঙ্গেশকরের কন্ঠে যে গানের লিরিক্স শেয়ার করবো তার নাম - না, মন লাগে না
🎵 গানের নাম - না মন লাগে না
🎧 Song Credits:
🎵 গান - Na Mon Lage Na
🎬 অ্যালবাম - Kabita
🎶 গীতিকার - সলিল চৌধুরী
🎹 সুরকার - সলিল চৌধুরী
🔊 শিল্পী - লতা মঙ্গেশকর
Na Mon Lage Na Song Lyric 👇
না, মন লাগে না
এ জীবনে কিছু যেন ভালো লাগে না
না, মন লাগে না
এ জীবনে কিছু যেন ভালো লাগে না
না, মন লাগে না
এ নদীর দুই কিনারে দুই তরণী
যতই না বাই নোঙর বাঁধা
কাছে যেতে তাই পারিনি
এ নদীর দুই কিনারে দুই তরণী
যতই না বাই নোঙর বাঁধা
কাছে যেতে তাই পারিনি
তুমিও...
তুমিও ওপার থেকে হায়, সরো নি
না, মন লাগে না
না, মন লাগে না! না, মন লাগে না
চোখে চোখে চেয়ে কাঁদা ভালো লাগে না!
না...
আমি যে শ্রান্ত আজি, শক্তি উধাও
কী হবে আর মিছি মিছি
বেয়ে বেয়ে এই মিছে নাও
আমি যে শ্রান্ত আজি, শক্তি উধাও
কী হবে আর মিছি মিছি
বেয়ে বেয়ে এই মিছে নাও
তুমিও...
তুমিও ওপার থেকে যাও, চলে যাও
না, মন লাগে না
এ জীবনে কিছু যেন ভালো লাগে না
না, মন লাগে না
আরো দেখুন 👇
🔊 আমার মতামত - সলিল চৌধুরীর মুগ্ধতা সৃষ্টিকারী কথা ও সুরে লতা মঙ্গেশকরের অবিস্মরণীয় কণ্ঠের মিলনে সৃষ্টি হয়েছে এই চিরকালীন গান। এই কথা, সুর, সংগীতায়োজন আর হবে না। এটা স্বপ্নাতীত পবিত্রতম সৃষ্টি। লতা-সলিল পৃথিবীর বিস্ময়। এমন গানকে কোন বিশেষণে বিশেষিত করা যায় না। লতা-সলিল জুটির সেরা দশখানি গানের মধ্যে এটি একটি ❤️
