পৃথিবীর শ্রেষ্ঠ স্বাধীনতা কামি কবি। যার অন্তর যুড়ে শুধুই মানুষের স্বাধীনতা, ভুমির স্বাধীনতা, মানুষের বিজয়। পৃথিবীর সব কবি যখন নিজের অস্তিত্বের, শ্রেষ্ঠত্বের জন্য লিখেছেন তখন আমাদের কবি নজরুল লিখেছেন মানুষের জন্য, দেশের জন্য, জাতীর ঐক্যের জন্য সর্বোপরি মানুষের জন্য।
এরকম উন্নত উদার চেতনার অধিকারী নজরুল মন্দির, মসজিদের ধর্মীয় আচার সর্বস্ব নিয়মনীতির উর্দ্ধে মানুষের মনে মানবতাবাদী লিখনের মাধ্যমে হানাহানি বিরোধ, বিদ্বেষের ছোটো মনের ভাবনাগুলোর অবসান চেয়ে সবার জীবনে আবেদন জানাতে চেয়েছেন, মানুষ হয়ে তিনিই ঈশ্বর, আল্লার যথার্থ প্রতিনিধি বলেও আমরা মনে করতে পারি
🎵 গানের নাম - সঙ্ঘ শরণ তীর্থ যাত্রা-পথে
🎧 Song Credits:
🎵 গান - Sanghasharan Thirtha Jathra
🎬 অ্যালবাম - Chayanika Patriotic Songs
🎶 গীতিকার - কাজী নজরুল ইসলাম
🎹 সুরকার - কাজী নজরুল ইসলাম
🔊 শিল্পী - সত্য চৌধুরী/জগন্ময় মিত্র/প্রতিভা ঘোষ
Sanghasharan Thirtha Jathra Pathe Song Lyrics 👇
সঙ্ঘ শরণ তীর্থযাত্রা-পথে এসো মোরা যাই।
সঙ্ঘ বাঁধিয়া চলিলে অভয় সে পথে মৃত্যু নাই।।
সঙ্ঘবদ্ধ হইলে তাদের সাথে,
ঐশী শক্তি সহায় হইয়া চলে হাত রেখে হাতে
সঙ্ঘবদ্ধ হইলে সারথি ভগবানে মোরা পাই।।
সঙ্ঘ শক্তি আসিলে সর্ব ক্লৈব্য হইবে লীন,
চল্লিশ কোটি মানুষ এই ভারতে
ভিন্ন হইয়া ডাকি ঠাঁই ঠাঁই, তাই মোরা পরাধীন।
মোরা সঙ্ঘবদ্ধ হই যদি একবার
জাতি ও ধর্ম ভেদ রবে নাকো আর
পাব সাম্য, শান্তি, অন্ন, বস্ত্র পুনঃ সবাই
আরো দেখুন 👇
🔊 আমার মতামত - নজরুল সবসময়ই উদ্দাম উচ্ছল। এই গানে তা প্রকাশিত। একেই বলে বিদ্রোহী গান। এরকম ছন্দময় বারুদ মিশ্রিত বাক্যবাণ! কেবলমাত্র অ-সাধারণ মানুষের পক্ষেই এটার ব্যুৎপত্তি সম্ভব ❤️