Jater Name Bajjati Sob (জাতের নামে বজ্জাতি সব) Lyric

Jater Name Bajjati Sob

ধর্মীয় সংকীর্নতা, জাতিদন্ধ, গোষ্ঠী-কোন্দল এ সবের হাত থেকে আমরা আজও স্বাধীন দেশের নাগরিক হয়েও মুক্ত হতে পারিনি। কত বছর আগের কবির লেখায় এই বিদ্বেস থেকে মুক্ত হওয়ার আকুতি শুনেও আমরা কতটা নির্লিপ্ত তাইনা? কততা উদাসীন। গান শুনে কি হবে বলুনতো? যদি তা আমাদের মানুষিক ভাবে রিধ্বই না করতে পারে। তারপরেও এই পোষ্টের মাধ্যমে শেয়ার করছি নজরুলের লিখার একটি গানের লিরিক্স

🎵 গানের নাম - জাতের নামে বজ্জাতি সব

🎧 Song Credits: 
🎵 গান - Jater Name Bajjati Sob
🎬 অ্যালবাম - Bharat Amar Calcutta Youth Choir And Bratati
🎶 গীতিকার কাজী নজরুল ইসলাম
🔊 শিল্পী - Calcutta Youth Choir

Jater Name Bajjati Sob Song Lyrics 👇

জাতের নামে বজ্জাতি সব, জাত-জালিয়াৎ খেলছ জুয়া!
ছুঁলেই তোর জাত যাবে জাত! ছেলের হাতের নয়তো মোয়া
জাতের নামে বজ্জাতি সব, জাত-জালিয়াৎ খেলছ জুয়া!
ছুঁলেই তোর জাত যাবে জাত! ছেলের হাতের নয়তো মোয়া

হুঁকোর জল আর ভাতের হাঁড়ি-ভাবিস এতেই জাতির জান
তাইত বেকুব, করলি তোরা এক জাতিকে একশ’-খান।
এখন দেখিস ভারত জোড়া; পঁচে আছিস বাসি মড়া,
মানুষ নেই আজ, আছে শুধু জাত-শেয়ালের হুক্কাহুয়া।
জাতের নামে বজ্জাতি সব, জাত-জালিয়াৎ খেলছ জুয়া!

জানিস নাকি ধর্ম, সে যে বর্ম সম সহনশীল,
তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁয়ির ছোট্ট ঢিল! 
যে জাত-ধর্ম ঠুনকো এত আজ নয় কা’ল ভাঙবে সে ত।
যাক না সে জাত জাহান্নামে, রইবে মানুষ, নাই পরোয়া।
জাতের নামে বজ্জাতি সব, জাত-জালিয়াৎ খেলছ জুয়া!

বলতে পারিস, বিশ্ব-পিতা ভগবানের কোন সে জাত?
কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ?
ভগবানের জাত যদি নাই তোদের কেন জাতের বালাই?
তোরা ছেলের মুখে থুথু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া।     
ছেলের মুখে থুথু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া।     
জাতের নামে বজ্জাতি সব, জাত-জালিয়াৎ খেলছ জুয়া!
ছুঁলেই তোর জাত যাবে জাত! ছেলের হাতের নয়তো মোয়া

জাতের নামে বজ্জাতি সব, জাত-জালিয়াৎ খেলছ জুয়া... 

আরো দেখুন 👇

🔊 আমার মতামত - নজরুল ধর্ম বা জাত নিয়ে দেশের মানুষের মধ্যে বিভেদ তৈরি করার অপচেষ্টাকে ধিক্কার জানিয়েছেন। এই গানে তা প্রকাশিত। এরকম ছন্দময় বারুদ মিশ্রিত বাক্যবাণ! কেবলমাত্র অ-সাধারণ মানুষের পক্ষেই এটার ব্যুৎপত্তি সম্ভব ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম