এই পোষ্টে যে গানের লিরিক্স শেয়ার করবো শোনা যায় একবার - রাহুল দেববর্মণ এবং আশা ভোঁসলে মিলে রাহুল দেববর্মণের আদি বাড়ি অর্থাৎ ঢাকুরিয়ার বাড়িতে সন্ধ্যেবেলা গল্প গুজব করছিলেন তো কথায় কথায় আশা'জী চুপ করেছিলেন আর পঞ্চম দাদা কথা বলছিলেন তখনই তার মাথায় কথাগুলো আসে আর সৃষ্টি হয় এই কালজয়ী গান। গানের নাম ছিলো - সন্ধ্যা বেলায় তুমি আমি দুজনে
🎵 গানের নাম - সন্ধ্যা বেলায় তুমি আমি
🎧 Song Credits:
🎵 গান - Sandhya Belay Tumi Ami
🎬 অ্যালবাম - Aaj Dujane Romantic Hits
🎶 গীতিকার - স্বপন চক্রবর্তী
🎹 সুরকার - রাহুল দেববর্মণ
🔊 শিল্পী - আশা ভোঁসলে
Sandhya Belay Tumi Ami Song Lyric 👇
সন্ধ্যা বেলায়…
তুমি আমি বসে আছি দুজনে
তুমি বলবে আমি শুনব তুমি বলবে
আমি শুনব শুনব তুমি বলবে!
সন্ধ্যা বেলায়…
তুমি আমি বসে আছি দুজনে
তুমি বলবে আমি শুনব তুমি বলবে
আমি শুনব শুনব তুমি বলবে!
ঝিরি ঝিরি বাতাসে দূরে ওই আকাশে
ডানা মেলে উড়ে চলি চলনা!
আর কিছু জানিনা, কোনো বাঁধা মানি না
যা বলিতে চাও তুমি বলনা….
হাঁ, ঝিরি ঝিরি বাতাসে, দূরে ওই আকাশে
ডানা মেলে উড়ে চলি, চলনা!
আর কিছু জানিনা, কোনো বাঁধা মানিনা
যা বলিতে চাও তুমি বলনা
তুমি শুনবে, আমি বলবো ও
সন্ধ্যা বেলায়…
তুমি আমি বসে আছি দুজনে
তুমি বলবে আমি শুনব তুমি বলবে
আমি শুনব শুনব তুমি বলবে!
তুমি ছাড়া যেন গো ভাল যে লাগেনা
ছলছল চোখে হাসি আসে না!
আমি নেই আমাতে তুমি নেই তোমাতে
আর কিছু মন ভালবাসেনা
হাঁ, তুমি ছাড়া যেন গো ভাল যে লাগেনা
ছলছল চোখে হাসি আসে না!
আমি নেই আমাতে তুমি নেই তোমাতে
আর কিছু মন ভালবাসেনা
তুমি বলবে ভালবাসবো ও
সন্ধ্যা বেলায়…
তুমি আমি বসে আছি দুজনে
তুমি বলবে আমি শুনব তুমি বলবে
আমি শুনব শুনব তুমি বলবে!
সন্ধ্যা বেলায়…