বিখ্যাত বা সেলিব্রেটি মানুষদের ছেলে মেয়ে হওয়ার অনেক ঝুক্কি থাকে তখন দর্শক বা শ্রোতাদের বিরাট এক্সপেক্টেশন তৈরি হয়ে যায় সেই ছেলে মেয়েদের নিয়ে। আশেপাশের মানুষজন তখন কথায় কথায় তুলনা টানা শুরু করে দেয় তাদের বাবা বা মাকে নিয়ে আর যদি সফল বাবা মায়ের সন্তান যদি একই ফিল্ডে কাজ করে তাহলে তো কোন রক্ষ্যেই নেই তখন সন্তানদের একমাত্র প্রতিদ্বন্দ্বী তাদের বাব মা
রাহুল দেববর্মণ যখন প্রথম প্রথম সংগীত পরিচালনার জগতে আসেন তখন তিনি ভালো ভালো সুর তৈরি করলেও আশেপাশের লোকজন বলতো - এই সুর কি নিজের করা? বাবা সুর তৈরি করে নিজের নামে চালাচ্ছে। এসব কথা শুনে শুনে একটা সময়ে জেদ চেপে গিয়েছিলো পঞ্চমের
ঝুকলেন পাশ্চাত্যের নোট'স এবং বিট'স এর দিকে মেল বন্ধন ঘটালেন ভারতীয় রাগ সংগীতের সংগে পাশ্চাত্য সংগীতের। ক্রমশ সেই সুর বৈচিত্রের প্রভাব ছাড়িয়ে গেলো বাবা শচীন দেববর্মণকেও। একদিন সকালে মর্নিং ওয়াক করার সময়ে শচীন কর্তাকে শুনতে হয়েছে ওই যে রাহুল দেববর্মণের বাবা যাচ্ছেন
🎵 গানের নাম - ময়না বলো তুমি কৃষ্ণ রাঁধে
🎧 Song Credits:
🎵 গান - Moyna Balo Tumi
🎬 অ্যালবাম - All Time Greats-Asha Bhosle
Moyna Balo Tumi Song Lyric 👇
ময়না বলো তুমি কৃষ্ণ রাঁধে
তাকে মন দিতে যে চাই কেমন বাঁধে
ময়না বলো তুমি কৃষ্ণ রাঁধে
তাকে মন দিতে যে চাই কেমন বাঁধে
ও সয়না সয়না সয়না ওগো সয়না এত জ্বালা সয়না
ঘরেতে আমার এ মন রয়না কেন রয়না রয়না
ময়না বলো তুমি কৃষ্ণ রাঁধে
তাকে মন দিতে যে চাই কেমন বাঁধে
টিপ্প বোঝে না, টোপ বোঝে না
আরে কেমন বাপু লোক! বলো?
টিপ্প বোঝো না কেমন বাপু লোক!
তাকে রাত পাহাড়া দেয় যে আমার চৌকিদারি চোখ।
হোওওও ... টিপ্প বোঝো না কেমন বাপু লোক!
তাকে রাত পাহাড়া দেয় যে আমার চৌকিদারি চোখ
ও সয়না সয়না সয়না ওগো সয়না এত জ্বালা সয়না
ঘরেতে আমার এ মন রয়না কেন রয়না রয়না
ময়না বলো তুমি কৃষ্ণ রাঁধে
তাকে মন দিতে যে চাই কেমন বাঁধে
বয়স্ক রাতে বশ করে সে
আরে বাব্বা সেয়ানা তো খুব!
বয়স্ক রাতে সেয়ানা সে খুব
আরে কাছে গেলে পানকৌড়ি দেয় সে জলে ডুব
হোওওও ... বয়স্ক রাতে সেয়ানা সে খুব
আরে কাছে গেলে পানকৌড়ি দেয় সে জলে ডুব
ও সয়না সয়না সয়না ওগো সয়না এত জ্বালা সয়না
ঘরেতে আমার এ মন রয়না কেন রয়না রয়না
ময়না বলো তুমি কৃষ্ণ রাঁধে
তাকে মন দিতে যে চাই কেমন বাঁধে
ও সয়না সয়না সয়না ওগো সয়না এত জ্বালা সয়না
ঘরেতে আমার এ মন রয়না কেন রয়না রয়না
ময়না বলো তুমি কৃষ্ণ রাঁধে
তাকে মন দিতে যে চাই কেমন বাঁধে!
🔊 আমার মতামত - নস্টালজিক হতে বাধ্য করে গান টি, এত চমৎকার। ছোট বেলায় দেখেছি মা কাকাদের শুনতে আর এখন আমি শুনলে ছোটবেলার কথা মনে পড়ে।
সুন্দর গান এমন মায়াবী কন্ঠে চিরকাল মানুষের মনকে আলোড়িত করতে থাকবে। এর কোন পূর্ণচ্ছেদ হয় না। মানুষ যতদিন থাকবে এবং তার মন যতদিন অনুভূতি নিয়ে বেঁচে থাকবে ততদিন এই গান চিরঞ্জীবী হয়ে থাকবে ❤️