কলেজ প্রেমের ব্যাথা বহু প্রেমিকের জন্ম দেয়। তা সেই কলেজ প্রেমের ব্যাথা বাংলা ভাষায় একটা অনবদ্য গানের জন্ম দিলো। গিতীকার শচীন ভৌমিকের কলেজে এক সুন্দরী কন্যে ছিলেন যার প্রতি শচীন ভৌমিকের একটু দুর্বলতা ছিলো। সেই মেয়েকে তিনি মনে মনে ভালোবাসতেন
যেমনটা হয় বেশির ভাগ কলেজ প্রেমের ক্ষেত্রে ভালোবাসার কথা অনেক সময়ে হৃদয়ে থেকে যায়, মনের মধ্যে চাপা থেকে যায় - কখনো সেটা বলে হয়ে ওঠে না শচীন ভৌমিকের খেত্রেও তাই হলো। কলেজের এই ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হলো না এবং তাঁর সেই সহ-পাঠিনী অর্থাৎ কলেজে পড়া সেই মেয়েটির অন্য যায়গায় বিয়ে হয়ে গেলো
শচীন ভৌমিক অন্যান্য প্রেমিকের মত প্রেমে ব্যার্থ হয়ে তাঁর কলেজের সেই ভালোবাসা টিকে বুকের মধ্যে স্বযত্নে রেখে দিলেন এরপরে গঙ্গা দিয়ে বয়ে গেলো বহু জল। রাহুল দেব বর্মণের কম্পোজ করা একটা গানের জন্যে লিরিক্স এর দরকার পড়তে শচীন ভৌমিক তাঁর হৃদয়ের সেই জমা ব্যাথাটা অর্থাৎ কলেজ সময়েরর আমলের ব্যাথাটাকে তিনি কাব্যে নামিয়ে আনলেন
সেই লেখাটা দিলেন রাহুল দেব বর্মণ কে। লিখাটা পড়লেন পড়ে রাহুল দেব বর্মণ বললেন - চমৎকার হয়েছে। লেখাটা দেখে তাঁর মনে হলো যে ভালোবাসায় সত্যি সত্যি বিরহ না পেলে এমন কথা বোধয় লেখা যায় না। এমন চমৎকার সে সমস্থ গানের কথা গুলো
জহুরি ঠিক যেভাবে জহর কে চিনে নেয় রাহুল দেব বর্মণ সেই লিরিক্স গুলো দেখেই বুঝলেন যে - এই গানটা অমর হয়ে থাকবে তাঁর ছোয়া পেয়ে গেলে। যেমন ভাবা তেমন কাজ। প্রেমে ব্যার্থ হওয়ার যন্ত্রণাটা শব্দ হয়ে বেরিয়ে এলো এবং পড়লো রাহুল দেব বর্মণের হাতে এবং তিনি তাঁর ম্যাজিক মেশালেন তৈরি হয়ে গেলো ভালোবাসাকে এক্সপ্রেস করা এক অনবদ্য অনুভূতি। জন্ম হলো বাংলা ভাষায় প্রেমের এক চির-স্বরনীয় গান।
শচীন ভৌমিকের সেই কলেজে পড়া সহ-পাঠিনীর নাম ছিলো ছবি রায় যাকে নিয়ে গান তৈরি করেছিলেন তিনি। রাহুল দেব বর্মণের ম্যাজিকে শচীন ভৌমিকের সেই ছবি রায় বাংলা গানের জগতে অমর হয়ে রইলো। লেখায় শচীন ভৌমিক শুধু বদলে দিয়েছিলেন ছবি রায় কে নাম দিয়ে ছিলেন রুবি রায়