১৯২৯ সালের ২৭ শে জুন কোলকাতায় জন্ম রাহুল দেববর্মণের। বাবা শচীন দেববর্মণ এবং মা মীরা দেববর্মণ দুইজনই ছিলেন গান পাগল মানুষ। তাঁদের ছোট ছেলেটির নাম রাখা হলো পঞ্চম। ক্যানো তাঁর নাম পঞ্চম রাখা হলো?
ছেলেটি যখন ই কাঁদে তখনই গলায় G স্কেলের পা নোটটি অবিকল লাগাতে পারে। সাত-স্বরের মধ্যে ওই "পা" এর উপরে ছেলের ঝোক দেখে নাম রাখলেন পঞ্চম। আবার শোনা যায়, অভিনেতা অশোক কুমার প্রথম যখন ছোট্ট রাহুলকে দেখতে আসেন তখন সে নাকি সমানে পা পা করে যাচ্ছিলো তাই তাঁর নাম হয়ে গেলো পঞ্চম।
কথা হচ্ছে, নামে কি বা আসে যায় বলুন! গোলাপকে আপনি যে নামেই ডাকুন না কেনো গন্ধ কিন্তু সে ঠিকই ছড়াবে তাইনা? তো পঞ্চম কিভাবে সুরের গন্ধ ছড়িয়েছিলেন সে গল্প না হয় অন্য কোন পোষ্টে বলবো তবে এই পোষ্টে আমি শেয়ার করবো মিঠুন চক্রবর্তী অভিনীত অন্যায় অবিচার ছায়াছবিতে রাহুল দেববর্মণের সুর করা এবং নিজের কন্ঠে গাওয়া গানের একটা লিরিক্স -
🎵 গানের নাম - মন মাঝি রে তোর খেয়াতে
🎧 Song Credits:
🎵 গান - Mon Majhi Re Tor Kheyate
Mon Majhi Re Tor Kheyate Song Lyrics 👇
মন মাঝিরে তোর খেয়াতে তুই
দিলি যে পাল তুলে।
ও মন মাঝিরে তোর খেয়াতে তুই
দিলি যে পাল তুলে-
যাবি রে ভেসে, কে জানে কোন কূলে। (২ বার)
হারালো তোর সুখের সাথী, ঘনিয়ে এলো দুঃখের রাতি (২ বার)
ওরে মাঝি রে তুই ভালোবেসে
কাঁটায় পেলি ফুলে,
যাবি রে ভেসে, কে জানে কোন কূলে,
যাবি রে ভেসে, কে জানে কোন কূলে।
ও, আসেই যদি তুফান ভারি, দিতেই হবে তবু পাড়ি। (২ বার)
ওরে মাঝিরে তুই পাড়ের মায়ায়
থাকিস না আর ভুলে-
যাবি রে ভেসে, কে জানে কোন কূলে,
যাবি রে ভেসে, কে জানে কোন কূলে।
ও, জীবন সে তো নদীর গড়ান, আগুন বিনেই পোড়ে পরান। (২ বার)
ওরে মাঝিরে বল ভয় কেন তোর?
ঢেউয়ের দোলায় দুলে-
যাবি রে ভেসে, কে জানে কোন কূলে,
যাবি রে ভেসে, কে জানে কোন কূলে।
মন মাঝি রে তোর খেয়াতে তুই
দিলি যে পাল তুলে,
যাবি রে ভেসে, কে জানে কোন কূলে,
যাবি রে ভেসে, কে জানে কোন কূলে
🔊 আমার মতামত - গানটা শুনলেই ছোটবেলার স্মৃতি ভেসে ওঠে। সেই মিঠুন চক্রবর্তীর চেক জামা পরে অভিনয় আর রোমান্টিক গানগুলো। সবমিলিয়ে যা ভোলা যায় না। গানগুলো স্মৃতির কুঠুরি সারা জীবন থাক আর আমাদের মনকে আনন্দে ভরিয়ে যাক। এই সব গানের বিকল্প নেই অসাধারণ গান, মন প্রাণ জুড়িয়ে যায় তবে হ্যা এই গানের কারিগর নেই কিন্তু তার সৃষ্টি চিরদিন থেকে যাবে ❤️