১৯৩৮ সালে কাজী নজরুল ইসলাম লিখলেন দেবীস্তুতি। সেই সময়ে কবি নানান শাস্ত্র পড়ছিলেন। দক্ষিনেশ্বরে জ্ঞানী-গুনিদের সংগে আলাপ আলোচনাও করতেন।
দেবীস্তুতিতে কাজী নজরুল ইসলাম লিখলেন- আদি অন্তহীন কালের বক্ষে লীলা করেন বলেই তিনি কালী। বিশ্বের সকল কিছুকে আকর্ষণ করেন বলেই তিনি কৃষ্ণ, তিনিই শিব, তিনিই রাম, তিনিই হ্লাদিনী শক্তি রাঁধা, তিনিই চৈতন্যরূপিণী কেবল অনুভব সিদ্ধা, তিনিই আদি পিতা এবং তিনিই আদি মাতা।
অথচ তিনি পুরুষও নন আবার নারীও নন। অদ্ভুদ এই বর্ণনায় মহাশক্তির তিন রুপ- মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতী। আদ্যাশক্তি নামে এই গানে কাজী লিখলেন- মহাবিদ্যা আদ্যাশক্তি পরমেশ্বরী কালিকা আর আজ এই পোষ্টের মাধ্যমে আমি এই সুন্দর গানটির লিরিক্স শেয়ার করবো আপনার সাথে
🎵 নাম - মহাবিদ্যা আদ্যাশক্তি পরমেশ্বরী কালিকা
🎧 Song Credits:
🎵 গান - Mahabidya Adyashakti
🎬 অ্যালবাম - Shaaon Geeti
🎶 গীতিকার - কাজী নজরুল ইসলাম
🎹 সুরকার - কাজী নজরুল ইসলাম
🔊 শিল্পী - অজয় চক্রবর্তী
Mahabidya Adyashakti Song Lyric 👇
মহাবিদ্যা আদ্যাশক্তি পরমেশ্বরী কালিকা।
পরমেশ্বরী কালিকা
মহাবিদ্যা আদ্যাশক্তি পরমেশ্বরী কালিকা।
পরমেশ্বরী কালিকা
ভবানী ত্রিলোক-পালিকা
মহাবিদ্যা আদ্যাশক্তি পরমেশ্বরী কালিকা।
মহাকালি, মহাসরস্বতী (x2)
মহালক্ষ্মী তুমি ভগবতী
তুমি বেদমাতা, তুমি গায়ত্রী, ষোড়শী কুমারী বালিকা।
তুমি বেদমাতা, তুমি গায়ত্রী, ষোড়শী কুমারী বালিকা।
মহাবিদ্যা আদ্যাশক্তি পরমেশ্বরী কালিকা।
কোটি ব্রক্ষ্মা, বিষ্ণু, রুদ্র মা মহামায়া তব মায়ায় (x2)
সৃষ্টি করিয়া করিতেছ লয়
সৃষ্টি করিয়া করিতেছ লয়, সমুদ্রে জলবিম্ব-প্রায়।
অচিন্ত্য পরমাত্মারূপিণী (x3)
সুর-নর চরাচর-প্রসবিনী।
নমস্তে নমস্তে (x3)
অচিন্ত্য পরমাত্মারূপিণী (x3)
সুর-নর চরাচর-প্রসবিনী।
নমস্তে নমস্তে (x3)
নমস্তে শিরে অশুভ নাশিনী, তারা মঙ্গল সাধিকা।
মহাবিদ্যা আদ্যাশক্তি পরমেশ্বরী কালিকা।
পরমেশ্বরী কালিকা
🔊 আমার মতামত - অজয় চক্রবর্তী ছাড়া স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত সহ আরো অনেকেই এই গানটি গেয়েছেন। স্বাগতালক্ষ্মী ও খুব সুন্দর করে গানটি গেয়েছেন। তবে বলে রাখা ভালো - যে সব গানের একাধিক ভার্সন পাওয়া যায়, সেগুলোর মধ্য থেকে আমি সাধারণত সেরা ভার্সনটাই আমার সংগ্রহে রাখি; একাধিক উন্নত মানের ভার্সন হলে সবগুলোই আমার সংগ্রহে রেখে দিই ❤️