নজরুলকে যারা কাছ থেকে দেখেছেন তারাই বলেছেন নজরুল মানেই হাতে হারমোনিয়াম, বাটা ভরা পান, মুখে হাসি আর গলায় অনর্গল গান। সেই সময়ে প্রতিভা বসুকে বাড়ীতে গিয়ে গান শেখাতেন নজরুল। একদিন সকাল সকাল চলে এসেছেন। চেহারায় একটা কেমন যানি ছটফটানি ভাব! কি ব্যাপার! না রাত জেগে নতুন গান লিখেছেন, না শিখিয়ে থাকতে পারছেন না। সকাল সকাল চা এলো। শেখাতে শেখাতে সুরের যে ত্রুটিটা ছিলো তা সুধরে নিলেন
গান তোলালেন, পরবর্তীতে সে গান অনেকেই গেয়েছেন। কপাল কুন্ডলা ছায়া-ছবিতে সে গান প্লেব্যাক করেছিলেন আরতি মুখোপাধ্যায় এবং তাই এই পোষ্টে আমি শেয়ার করবো সেই গানের লিরিক্স
🎵 গানের নাম - কোন কুলে আজ ভিড়লো তরী
🎧 Song Credits:
🎵 গান - Kon Kule Aaj Bhirlo Tari
🎬 অ্যালবাম - জানা যায় নি
🎶 গীতিকার - কাজী নজরুল ইসলাম
🎹 সুরকার - কাজী নজরুল ইসলাম
🔊 শিল্পী - আরতি মুখোপাধ্যায়
Kon Kule Aaj Bhirlo Tari Song Lyric 👇
কোন কুলে আজ ভিড়লো তরী
এ কোন সোনার গাঁয়
কোন কুলে আজ ভিড়লো তরী
এ কোন সোনার গাঁয়
আমার ভাটির তরী আবার কেন
ভাটির তরী আবার কেন
উজান যেতে চায়
কোন কুলে আজ ভিড়লো তরী
এ কোন সোনার গাঁয়
দুখেরে কান্ডারী করি
ভাসিয়ে ছিলাম ভাঙ্গা তরী
ডাক দিলে কি স্বপন পরী
নয়ন ইশারায়
কোন কুলে আজ ভিড়লো তরী
এ কোন সোনার গাঁয়
নিভিয়ে দিয়ে ঘরের বাতি
ডেকেছিলো ঝড়ের রাতি
কে এলে মোর সুরের সাথি
গানের কিনারায়
সোনার দেশের সোনার মেয়ে
হবে কি মোর তরীর নেয়ে
ভাঙ্গা তরী চল বেয়ে
রাঙা অলকায়
কোন কুলে আজ ভিড়লো তরী
এ কোন সোনার গাঁয়
🔊 আমার মতামত - কবি সাধারণ মানুষের মুখের ভাষাকে গানে পরিণত করেছেন। তাই গানটি এত জীবন্ত। এক কথায় অসাধারণ ❤️