তিনি কবি, গীতিকার , সুরকার, সাহিত্যিক, সংগীত পরিচালক এবং আরো অনেক কিছু। এক কথায় তিনি বাংলার এক বিষণয়। তার গানে যেমন তারুন্যের উচ্ছাস আছে আবার তারই গানে ভালোবাসার মগ্নতাও আছে। লোকোগান থেকে সেমি ক্লাসিক্যাল সর্বত্রই তার অবাধ বিচরন। তিনি কাজী নজরুল ইসলাম।
এত গান তিনি লিখেছেন যে, সব গান আজো উদ্ধার করা সম্ভব হয়নি। তার লেখা গানের খাতাও হারিয়ে গেছে। কিন্তু সৃষ্টিশীল নজরুল শুধুই সৃষ্টি করে গেছেন। বিভিন্ন অনুষঙ্গে তিনি গান লিখেছেন, সুর করেছেন।
কখনো সিনেমার প্রয়োজনে সিনেমার জন্যই গান লিখেছেন আবার কখনো বা তার গান সিনেমায় ব্যাবহার করেছেন বিভিন্ন মিউজিক ডিরেক্টররা। তাই আজকের এই পোষ্টে এমন একটা গানের লিরিক্স শেয়ার করবো যে গানটি সিনেমায় ব্যাবহার করা হয়েছিলো
🎵 গানের নাম - দক্ষিণ সমীরণ সাথে বাজো বেণুকা
Dakhin Samiran Sathe Baje Benuka Song Lyric 👇
দক্ষিণ সমীরণ সাথে, বাজো বেণুকা।
মধু –মাধবী সুরে চৈত্র – পূর্নিমা রাতে,
বাজো বেণুকা, বাজো বেণুকা।
দক্ষিণ সমীরণ সাথে
বাজো শীর্ণ-–স্রোত নদী-তীরে
ঘুম যবে নামে বন ঘিরে′
শীর্ণা-স্রোত নদী-তীরে
ঘুম যবে নামে বন ঘিরে
যবে ঝরে এলোমেলো বায়ে ধীরে ফুল-রেণুকা
বাজো বেণুকা বাজো, বেণুকা বাজো বেণুকা
দক্ষিণ সমীরণ সাথে
স্বপন আনো জাগরণে, মদিরা মেশা
মধুমালতী-বেলা-বনে
মন যবে রহে না ঘরে
বিরহ-লোকে সে বিহরে
মন যবে রহে না ঘরে
বিরহ-লোকে সে বিহরে
যবে দুরাশার বালুচরে, ওড়ে বালুকা
বাজো বেণুকা, বাজো বেণুকা, বাজো বেণুকা।
দক্ষিণ সমীরণ সাথে
দক্ষিণ সমীরণ সাথে
মধু –মাধবী সুরে চৈত্র - পূর্নিমা রাতে,
বাজো বেণুকা, বাজো বেণুকা
দক্ষিণ সমীরণ সাথে