Jay Din Jay Ekaki (যায় দিন যায় একাকী) Song Lyric

সমাজের বিভিন্ন চরিত্রের মানুষ গুলো তাদের ভালোবাসা ও চাওয়া-পাওয়ার আকুতি গুলোকে বাস্তব সম্মত করতে কিভাবে মরিয়া হয়ে ওঠে এবং কেমন করে একজন আরেক জনকে ভালোবেসে নিজের মনের মনি কোঠায় ঘর বাঁধে তার ঝকঝকে চিত্রায়ন ফুটে উঠেছে হৃদয়ের কথা সিনেমাতে। এই পোষ্টে এই সিনেমার একটি গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - যায় দিন যায় একাকী

🎵 গানের নাম - যায় দিন যায় একাকী

🎧 Song Credits: 
🎵 গান - Jay Din Jay Ekaki
🎬 অ্যালবাম - হৃদয়ের কথা
🎶 গীতিকার - কবির বকুল 
🎹 সুরকার - এস আই টুটুল
🔊 শিল্পী - এস আই টুটুল

Jay Din Jay Ekaki Song Lyrics 👇

যায় দিন যায় একাকী
তার বিহনে কেমনে বলো থাকি
যায় দিন যায় একাকী
তার বিহনে কেমনে বলো থাকি
ভালোবাসা এই অন্তরে, অভিমানে কেঁদে মরে
ও এই বুকেতে দুঃখ বেঁধে রাখি
যায় দিন, যায় দিন; একাকী! 

আজ বিরহের আঁখর দিয়ে
মন লিখেছে কবিতা
সেই কবিতার নাম দিয়েছে, হৃদয়ের কথা
ভালোবাসা এই অন্তরে, অভিমানে কেঁদে মরে
ও এই বুকেতে দুঃখ বেঁধে রাখি
যায় দিন, যায় দিন; একাকী!   

তারই আসার প্রহর গুণে
দিন এমনি ফুরাবে! 
ও না পাওয়ারই মন আকাশে
স্বপ্নে এঁকে যাবে... 
ভালোবাসা এই অন্তরে, অভিমানে কেঁদে মরে
ও এই বুকেতে দুঃখ বেঁধে রাখি
যায় দিন, যায় দিন; একাকী! 

যায় দিন যায় একাকী
তার বিহনে কেমনে বলো থাকি
যায় দিন যায় একাকী
তার বিহনে কেমনে বলো থাকি
ভালোবাসা এই অন্তরে, অভিমানে কেঁদে মরে
ও এই বুকেতে দুঃখ বেঁধে রাখি
যায় দিন, যায় দিন; একাকী!   

🔊 আমার মতামত - রিয়াজ বাংলা চলচ্চিত্রের সর্বকালের সর্বসেরা অভিনেতা। তাঁর সমস্ত গান বাংলার সেরা। রিয়াজ বাংলা চলচিত্রের এক অহংকারের নাম ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম