শচীন দেববর্মণের একটা গল্প দিয়ে শুরু করি। একবার হয়েছিলো এমন সন্ধ্যা মুখোপাধ্যায়! তখন তাঁর বয়স অনেক কম! খুব ছোট একটা ষ্টেজে পার্ফম করে গিয়েছেন এবং সেখানে ঘটনা চক্রে শচীন দেববর্মণ ও ছিলেন।
সে সময়ে শচীন কর্তার খ্যাতি দেশজুড়ে যেখানে যান সেখানে রীতিমত বীরের সম্মান পান, সেখানে রীতিমত সুপারস্টার তিনি। সন্ধ্যা মুখোপাধ্যায় তখনো অতোটা নাম করেন নি। বাচ্চা মেয়ে বয়স ও অনেক কম ছিলো তাঁর। আমি যে সময়ের কথা আপনাকে বলছি তখন কিন্তু শীত কাল। ষ্টেজে পার্ফম হবে; সন্ধ্যা মুখোপাধ্যায় ষ্টেজে পার্ফম করতে উঠেছেন এমন সময় হটাত করে শচীন দেববর্মণ গানের আগে সন্ধ্যা মুখোপাধ্যায় থামিয়ে দিলেন।
উদ্দোগক্তারা তখন রীতিমত অবাক। কারো চোখের পলক পরছে না। হটাত করে শচীন দেববর্মণ ক্যানো সন্ধ্যা মুখোপাধ্যায় কে থামিয়ে দিলেন ক্যানো? ক্যানো? তখন শচীন দেববর্মণ নিজের গায়ের শালটা খুলে মাটিতে পেতে দিলেন এবং বললেন - তুমি বাচ্চা মেয়ে! মাটিতে বসলে ঠান্ডা লেগে যাবে। গলা খারাপ হয়ে যাবে। আমার শালের উপর বসে তুমি গানটা গাও
একটা মানুষের মন কতটা উদার হলে তাঁর নিজের গায়ের দামি শাল একজন অপরিচিতা বাচ্চা মেয়ের জন্যে আসনের মত করে পেতে দিতে পারেন সেটা হয়তো লিখা দিয়ে বোঝানো যাচ্ছে না এই জন্যই ত্রিপুরার রাজ পরিবারের এই মানুষটি রাজসিক। গানের খেত্রেও এবং ব্যাক্তিত্বের ক্ষেত্রেও
🎵 গানের নাম - ঘাটে লাগাইয়া ডিঙা
🎧 Song Credits:
🎵 গান - Ghate Lagaiya Dingya
🎬 অ্যালবাম - Barne Gandhe Chande Gitite
Ghate Lagaiya Dingya Song Lyrics 👇
ঘাটে লাগাইয়া ডিঙা পান খাইয়া যাও
বাঁশি, আল্লাহর দোহাই
এ পরানের বিনিময়ে তোমার পরান দিও
হাসি, আল্লাহর দোহাই
ও, ও বাঁশি
বানের টানে টানে
আইসো আমার পানে
মধু লাগাইয়ো মনে
মজিও পানের গুণে, আসিও
বানের টানে টানে
আইসো আমার পানে
মধু লাগাইয়ো মনে
মজিও পানের গুণে, আসিও
আমার রঙে, পানের রঙে রাঙা হইয়ো
রাঙা হইয়ো, বাঁশি, আল্লাহর দোহাই
ঘাটে লাগাইয়া ডিঙা পান খাইয়া যাও
বাঁশি, আল্লাহর দোহাই
ও, ও বাঁশি
ঘাটে আসিও
পিঁড়ি পেতে দেবো, পাশে বসাবো
মুখেতে পান দিবো, দিবো রে
ঘাটে আসিও
পিঁড়ি পেতে দেবো, পাশে বসাবো
মুখেতে পান দিবো, দিবোরে
অন্যের হাতের পান ছাইড়া
আমার হাতের পান খাইয়ো
আল্লাহর দোহাই
ঘাটে লাগাইয়া ডিঙা পান খাইয়া যাও
আল্লাহর দোহাই
ও, ও বাঁশি
নারী, পান, পানি
তিনের পা-খানি আছে জগতে জানি
আসিও গুণমণি, আসিও
নারী, পান, পানি
তিনের পা-খানি আছে জগতে জানি
আসিও গুণমণি, আসিও
তিন রসেতে ডুইবা তুমি
তিনের অধিকারী
তিনের অধিকারী হইয়ো
আল্লাহর দোহাই
ঘাটে লাগাইয়া ডিঙা পান খাইয়া যাও
আল্লাহর দোহাই
বাঁশি, আল্লাহর দোহাই
🔊 আমার মতামত - Remembering someone who used to sing this song only, whenever I used to ask him to sing a song for me! May Allah bless him and shower him with all his blessings ❤️