কাজী নজরুলের দেশাত্মবোধক গান বা রণসংগীত গুলো যেন রক্তে ঢেউ তোলে। ইতিহাসের পাতায় পড়া নানা কাহিনি গুলো যেন জলজ্যান্ত হয়ে ধরা দেয় চোখের সামনে। নেতাজি সুভাষ বসু বলেছিলেন- নজরুলের দুর্গম গিরি কান্তার মরুর মতো প্রাণ মাতানো গান কোথাও শুনেছি বলে মনে হয় না! আমরা যখন যুদ্ধে যাবো, তখনও তাঁর যুদ্ধের গান গাওয়া হবে, যখন কারাগারে যাব, তখনও তাঁর গান গাইব"
রক্তগরম হয়ে ওঠে বিদ্রোহী গানে। এতটা প্রাণশক্তি তাঁর গানের মধ্যে যা শুনলেই রক্ত গরম হয়ে যায়। মনে হয় তখন সামনে অন্যায় চোখে পড়লে এক নিমিষেই শেষ হয়ে যাবে শোষক সমাজ
🎵 গানের নাম - দুর্গম গিরি কান্তার মরু
🎧 Song Credits:
🎵 গান - Duurgam Giri Kantar Moru
🎬 অ্যালবাম - Chayanika Patriotic Songs
🎶 গীতিকার - কাজী নজরুল ইসলাম
🎹 সুরকার - কাজী নজরুল ইসলাম
🔊 শিল্পী - অংশুমান রায়/Chorus
Duurgam Giri Kantar Moru Song Lyrics 👇
দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার হে
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত!
কে আছ জোয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত্
এ তুফান ভারী দিতে হবে পাড়ি নিতে হবে তরী পার-
দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার ।।
তিমির রাত্রি, মাতৃ-মন্ত্রী সান্ত্রীরা সাবধান-
যুগ-যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান।
ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান,
ইহাদেরে পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার-
দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার ।।
অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ-
কান্ডারী, আজি দেখিব তোমার মাতৃ-মুক্তি-পণ।
হিন্দু না ওরা মুসলিম; ওই জিজ্ঞাসে কোন জন
কান্ডারী, বল, ডুবিছে মানুষ সন্তান মোর মা'র।।
দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার ।।
গিরি সংকট, ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ,
পশ্চাৎ-পথ-যাত্রীর মনে সন্দেহ জাগে আজ!
কান্ডারী! তুমি ভুলিবে কি পথ? ত্যজিবে কি পথ-মাঝ?
করে হানাহানি, তবু চলো টানি, নিয়াছ যে মহাভার!
দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার ।।
কান্ডারী! তব সম্মুখে ঐ পলাশীর প্রান্তর,
বাঙালীর খুনে লাল হল যেথা ক্লাইভের খঞ্জর!
ঐ গঙ্গায় ডুবিয়াছে হায়, ভারতের দিবাকর!
উদিবে সে রবি আমাদেরি খুনে রাঙিয়া পূনর্বার।
দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার ।।
ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান-
আসি' অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান!
আজি পরীক্ষা জাতির অথবা জাতেরে করিবে ত্রাণ,
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, কান্ডারী হুঁশিয়ার।।
দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার ।।
আরো দেখুন 👇
🔊 আমার মতামত - নজরুল সবসময়ই উদ্দাম উচ্ছল। এই গানে তা প্রকাশিত। এই রকম গান ও কবিতাগুলো না থাকলে, স্বাধীনতা নামক শব্দটি পেতে বাঙ্গালী জাতির আর ও অনেক বেগ পেতে হত। যে কোন ধরনের পরাধীনতা থেকে মুক্তির লক্ষে এই গান পৃথীবিতে একটাই ❤️