দাদার কীর্তি সিনেমাটা প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। গল্প, অভিনয়, গান আর সবার উপরে শ্রী তরুণ মজুমদারের এক অবিশ্বাস্য নিটোল বুননিতে সিনেমা টাকে মুড়ে ফেলা, সব ব্যাপারেই তাজ্জব বনে যেতে হয়। সেই সিনেমাতে ব্যাবহার করা একটি রবীন্দ্রসংগীত গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে যেখানে কন্ঠ দিয়েছিলেন অরুন্ধতী হোম চৌধুরী
🎵 গানের নাম - চরণ ধরিতে দিয়ো গো আমারে
🎧 Song Credits:
🎵 গান - Charon Dhorite Diyo Go
🎬 অ্যালবাম - দাদার কীর্তি
🎶 গীতিকার - রবীন্দ্রনাথ ঠাকুর
🎹 সুরকার - রবীন্দ্রনাথ ঠাকুর
🔊 শিল্পী - অরুন্ধতী হোম চৌধুরী
Charon Dhorite Diyo Go Song Lyric 👇
চরণ ধরিতে দিয়ো গো আমারে
নিয়ো না, নিয়ো না সরায়ে
জীবন মরণ সুখ দুঃখ দিয়ে
বক্ষে ধরিব জড়ায়ে
চরণ ধরিতে দিয়ো গো আমারে
নিয়ো না, নিয়ো না সরায়ে
স্খলিত শিথিল কামনার ভার,
বহিয়া বহিয়া ফিরি কত আর
নিজ হাতে তুমি গেঁথে নিয়ো হার,
ফেলো না আমারে ছড়ায়ে
চরণ ধরিতে দিয়ো গো আমারে
নিয়ো না, নিয়ো না সরায়ে
চির পিপাসিত বাসনা বেদনা
বাঁচাও তাহারে মারিয়া
শেষ জয়ে যেন হয় সে বিজয়ী
তোমারি কাছে তে হারিয়া
বিকায়ে বিকায়ে দীন আপনারে
পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে
তোমারি করিয়া নিয়ো গো আমারে
বরণের মালা পরায়ে
🔊 আমার মতামত - ভাবের সঙ্গে গাওয়ার জন্যই নিজেকে ঠাকুরের পায়ে উজাড় করে দেওয়া যায়।। পৃথিবীতে মানুষের জন্মই হয়েছে অপর মানুষের তরে নিজেকে বিকিয়ে দিতে। তা না করতে পারায়, আমরা কখনো স্বর্গীয় আনন্দ পাওয়ার যোগ্য হই না। এ গান চিরকালের নবীন, নতুন উদ্যম সঞ্চার করে মনে ❤️