অসাধারণ একটি চলচ্চিত্র দাদার কীর্তি অনেক ছোটবেলায় সিনেমাটা দেখেছিলাম। স্বর্গীয়া মহুয়া রায়চৌধুরী এবং স্বর্গীয় তাপস পালের বিদেহী আত্মার চির শান্তি কামনা করে এই এই পোষ্টে এক্যটি গানের লিরিক্স শেয়ার করছি - যেটা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং গানের নাম - "তোমার ডাকে সারা দিতে বয়েই গেছে"
🎵 গানের নাম - তোমার ডাকে সারা দিতে বয়েই
🎧 Song Credits:
🎵 গান - Tomar Dake Sara Dite
🎬 অ্যালবাম - দাদার কীর্তি
🎶 গীতিকার - পুলক বন্দ্যোপাধ্যায়
🎹 সুরকার - হেমন্ত মুখোপাধ্যায়
🔊 শিল্পী - আরতী মুখার্জী
Tomar Dake Sara Dite Song Lyric 👇
বয়েই গেছে, বয়েই গেছে
তোমার ডাকে সারা দিতে বয়েই গেছে
সাত রাজার ধন মানিক যখন পাওয়া আমার হয়েই গেছে
বয়েই গেছে, তোমার ডাকে সারা দিতে বয়েই গেছে।
হাওয়ায় হাওয়ায় হঠাৎ খুশির সানাই বেজে যায় (২ বার )
বলতে সেকি চায় বলতো, বলতে সেকি চায়!
বলছে সে আজ পা ফেলেছি সব পেয়েছি'র দেশে
ঘুম ভেঙ্গেছে স্বপ্ন তবু রয়েই গেছে
বয়েই গেছে, তোমার ডাকে সারা দিতে বয়েই গেছে।
চোখের উপর দেখি যে, সেই পুতুল খেলার ঘর
সেই খেলার আড়ি খেলার সে ঘর খেলার স্বয়ম্বর
রাঙা সিঁদুর টিপ পরা সেই পুতুল কনের সাজ
রাঙা সিঁদুর টিপ পরা সেই পুতুল কনের সাজ
সত্যি হল আজ কি করে, সত্যি হল আজ
কুড়িয়ে পেলাম ওই বিধাতার আশীর্বাদের ফুল
কুড়িয়ে পেলাম ওই বিধাতার আশীর্বাদের ফুল
স্বপ্ন যে তাই সত্যি আমার হয়েই গেছে
বয়েই গেছে, তোমার ডাকে সারা দিতে বয়েই গেছে
সাত রাজার ধন মানিক যখন পাওয়া আমার হয়েই গেছে
বয়েই গেছে, তোমার ডাকে সারা দিতে বয়েই গেছে!
আরো দেখুন 👇
🔊 আমার মতামত - সুরকার হিসাবেও শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায় অতুলনীয়। তিনি তাঁর কাজের মাধ্যমে সবার মনের মধ্যে বেঁচে আছেন এবং আরতী মুখার্জী ও খুব সুন্দর গেয়েছেন ❤️