এই পোষ্টে মিলন মালার প্রেম সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - নির্জন যমুনার কুলে বসিয়া কদম্ব তলে। গানটি গেয়েছেন রিজিয়া পারভীন
🎵 নাম - নির্জন যমুনার কূলে বসিয়া কদম্ব তলে
🎧 Song Credits:
🎵 গান - Nirjon O Jomunar Kule
🎬 অ্যালবাম - মিলন মালার প্রেম
🎶 গীতিকার - জানা যায়নি
🎹 সুরকার - শেখ সাদি খান
🔊 শিল্পী - দিলরুবা খান
📌 লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Nirjon O Jomunar Kule Song Lyric 👇
[নির্জন যমুনার কূলে বসিয়া কদম্ব তলে
বাঁজায় বাঁশী বন্ধু শ্যাম রাই,
আ... বাঁজায় বাঁশী বন্ধু শ্যাম রাই] - ২ বার
বাশীতে কি মধু ভরা আমারে করিলো সারা
আমি নারী ঘরে থাকা দায় হায়!
বাঁশীতে কি মধু ভরা আমারে করিলো সারা
আমি নারী ঘরে থাকা দায়...
কালার বাঁশী হলো বাম বলে শুধু রাঁধা নাম
কালার বাঁশী হলো বাম বলে শুধু রাঁধা নাম
কুলবঁধুর কুলমান মজায়!
বাশীর সুরে অঙ্গ জ্বলে ঘরের জল বাহিরে ফেলে
পুনঃ রাধা যায় রে যমুনায়
হায় বাঁজায় বাঁশী বন্ধু শ্যাম রাই
শোন'গো ললিতে সখী বন্ধু ছাড়া কেমনে থাকি
প্রাণপাখী উড়ে যেতে চায় হায়!
শোন'গো ললিতে সখী বন্ধু ছাড়া কেমনে থাকি
প্রাণপাখী উড়ে যেতে চায়...
মনে লয় সন্ন্যাসী হইয়া দেখবো তারে তল্লাসিয়া
মনে লয় সন্ন্যাসী হইয়া দেখবো তারে তল্লাসিয়া
কোন বনে সে বাঁশরী বাজায়!
যদি আমার কেউ থাকো বন্ধু এনে প্রাণটি রাখো
মন-প্রাণ সব সঁপিব তার পায় হায়
হায় বাঁজায় বাঁশী বন্ধু শ্যাম রাই
[নির্জন যমুনার কূলে বসিয়া কদম্ব তলে
বাঁজায় বাঁশী বন্ধু শ্যাম রাই হায়
বাঁজায় বাঁশী বন্ধু শ্যাম রাই] - ২ বার