Gorom Tele Foron Dile (গরম তেলে ফোড়ন দিলে) Song Lyric

এই পোষ্টে অচিন দেশের রাজকুমার সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - গরম তেলে ফোড়ন দিলে গানটি গেয়েছে রুনা লায়লা এবং এম এ খালেক

🎵 গানের নাম - গরম তেলে ফোড়ন দিলে

🎧 Song Credits:   
🎵 গান - Gorom Tele Foron Dile
🎬 অ্যালবাম - অচিন দেশের রাজকুমার
🎶 গীতিকার - তোজাম্মেল হক বকুল
🎹 সুরকার আবু তাহের
🔊 শিল্পী রুনা লায়লা / এম এ খালেক

Gorom Tele Foron Dile Song Lyric 👇

গরম তেলে ফোড়ন দিলে যেমন ফরফরায় 
ও গরম তেলে ফোড়ন দিলে যেমন ফরফরায় 
প্রমের আগুন জ্বলে তেমন আমার কলিজায়
হায়রে বয়স ফালাইলো আমায় এ কি যন্ত্রনায় 
হায়রে বয়স ফালাইলো আমায় এ কি যন্ত্রনায় 
গরম তেলে ফোড়ন দিলে যেমন ফরফরায় 

শয়নে স্বপনে তোমরে চেয়েছি 
হৃদয়ের ছোট্ট ঘরে তোমায় আমি পেয়েছি 
পিরিতে এত সুখ পাইনি জীবনে 
বান্ধিয়া রেখো তোমার প্রেমেরই বাঁধনে 
উজাড় করিয়া দিবো যত মনে চায়
হায়রে বয়স ফালাইলো আমায় এ কি যন্ত্রনায় 
হায়রে বয়স ফালাইলো আমায় এ কি যন্ত্রনায় 
গরম তেলে ফোড়ন দিলে যেমন ফরফরায় 

রাখিবো তোমারে বুকেরি পিঞ্জরে
যা কিছু আমার দিবো গো তোমারে
প্রেমেরই আগুনে পড়িবো দুজনে
দেবো যে ভালোবাসা মধুর ও মিলনে 
হারিয়ে যাবো মোরা ভাবের দরিয়ায় 
হায়রে বয়স ফালাইলো আমায় এ কি যন্ত্রনায় 
হায়রে বয়স ফালাইলো আমায় এ কি যন্ত্রনায়  

গরম তেলে ফোড়ন দিলে যেমন ফরফরায় 
আরে গরম তেলে ফোড়ন দিলে যেমন ফরফরায় 
প্রমের আগুন জ্বলে তেমন আমার কলিজায়
হায়রে বয়স ফালাইলো আমায় এ কি যন্ত্রনায় 
হায়রে বয়স ফালাইলো আমায় এ কি যন্ত্রনায় 
লা লা লা লা লা লা লা! 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম