Ki Shopon Deikha Ailam (কি স্বপন দেইখা আইলাম) Song Lyric

এই পোষ্টে কমলার বনবাস সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - কি স্বপন দেইখা আইলাম গানটি গেয়েছেন মুজিব পরদেশী

🎵 গানের নাম - কি স্বপন দেইখা আইলাম

🎧 Song Credits:  
🎵 গান - Ki Shopon Deikha Ailam
🎬 অ্যালবাম - কমলার বনবাস
🎶 গীতিকার - জানা যায়নি 
🎹 সুরকার শেখ সাদি খান
🔊 শিল্পী মুজিব পরদেশী

Ki Shopon Deikha Ailam Song Lyric 👇

কি স্বপন দেইখা আইলাম ভবের 
দয়াল ভবের মায়ায় রইলাম ডুবে
আমার সেই স্বপন রে মিথ্যা হইতে পারে 
তুই সে আমার মন!
আমার মন তোরে পারলাম না বোঝাইতে রে 
তুই সে আমার মন! 
আমার মন তোরে পারলাম না বোঝাইতে রে 
তুই সে আমার মন! 

আমি সোনা দিয়া বানলাম এই ঘর
দয়াল ঘুনে করলো জরজর  
আমি সোনা দিয়া বানলাম এই ঘর
দয়াল ঘুনে করলো জরজর  
একদিন সেই ঘর ছাড়িয়া ময়নায় যাবে রে
তুই সে আমার মন! 
আমার মন তোরে পারলাম না বোঝাইতে রে 
তুই সে আমার মন! 

কি স্বপন দেইখা আইলাম ভবের 
দয়াল ভবের মায়ায় রইলাম ডুবে
স্বপন দেইখা আইলাম ভবের 
দয়াল ভবের মায়ায় রইলাম ডুবে
আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পারে 
তুই সে আমার মন!
আমার মন তোরে পারলাম না বোঝাইতে রে 
তুই সে আমার মন! 

আমার তেল কাঠেরই নৌকাখানি
দয়াল জুড়ায় জুড়ায় উঠে পানি
তেল কাঠেরই নৌকাখানি
দয়াল জুড়ায় জুড়ায় উঠে পানি
আমি কি দিয়া সেচিবো নৌকার পানি রে
তুই সে আমার মন!
আমার মন তোরে পারলাম না বোঝাইতে রে 
তুই সে আমার মন! 

যেদিন আজরাইল মোর আসবে কাছে 
দয়াল হাত পা এ বাঁধিবে কষে 
সেদিন মুর্শিদ বিনে কে দরাবে আমারে 
তুই সে আমার মন!
আমার মন তোরে পারলাম না বোঝাইতে রে 
তুই সে আমার মন! 
তুই সে আমার মন!
তুই সে আমার মন!

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম