Ami Tomari Prem Vikari (আমি তোমারই প্রেম ভিখারী) Song Lyric

এই পোষ্টে চন্দন দ্বীপের রাজকন্যা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - আমি তোমারই প্রেম ও ভিখারী। গানটি গেয়েছেন সৈয়দ আব্দুল হাদী

🎵 গানের নাম - আমি তোমারই প্রেম ভিখারী

🎧 Song Credits: 
🎵 গান - Ami Tomari Prem Vikari 
🎬 অ্যালবাম - চন্দন দ্বীপের রাজকন্যা
 

Ami Tomari Prem Vikari Song Lyric 👇

আমি তোমারই প্রেম ভিখারি
ভালোবেসে ঠাঁই দিও পরানে গো
ভালোবেসে ঠাঁই দিও পরানে! 
আমি তোমারই, তুমি আমারই
পাশে থেকো জীবনে-মরণে গো
পাশে থেকো জীবনে মরণে! 

বুকেরই ভিতরে আন্ধার কুটিরে,
তুমি ওগো চান্দেরও বাতি
চোখেরই মণিতে শয়নে-স্বপনে
আছো তুমি দিবস-রাতি
ভালোবেসে ঠাঁই দিও পরানে গো
পাশে থেকো জীবনে মরণে! 

তোমারে আমি যে কতো ভালোবাসি গো
বোঝাবো, কেমনে বোঝাবো?
তোমারে না পেলে জানি আমি, জানি গো
মরিবো, অকালে মরিবো! 
ভালোবেসে ঠাঁই দিও পরানে গো
পাশে থেকো জীবনে মরণে! 
আমি তোমারই প্রেম ভিখারি
ভালোবেসে ঠাঁই দিও পরানে গো
ভালোবেসে ঠাঁই দিও পরানে! 
আমি তোমারই, তুমি আমারই
পাশে থেকো জীবনে-মরণে গো
পাশে থেকো জীবনে মরণে! 


আরো দেখুন 👇
 Nishi Rate Aiso Bondhu (নিশি রাতে আইসো বন্ধু) Song Lyric

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম