এই পোষ্টে অচিন দেশের রাজকুমার সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - এক পলক না দেখলে তোমায়। গানটি গেয়েছে এন্ড্রু কিশোর এবং রুনা লায়লা
🎵 গানের নাম - এক পলক না দেখলে
🎧 Song Credits:
🎵 গান - Ek Polok Na Dekhle
🎬 অ্যালবাম - অচিন দেশের রাজকুমার
🎶 গীতিকার - তোজাম্মেল হক বকুল
🎹 সুরকার - আবু তাহের
🔊 শিল্পী - রুনা লায়লা - এন্ড্রু কিশোর
📌 লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Ek Polok Na Dekhle Tomay Lyric 👇
এক পলক না দেখলে তোমায় কান্দে আমার প্রান
আরো কাছে আসো তুমি আমার জানের জান!
এক নজড় না দেখলে তোমায় লাগে প্রেসান
তুমি আমার চোখের তারা রঙিলা আসমান
ও রঙিলা আসমান !
শিখাইয়া প্রেম পিরিতি গিয়াছো চলিয়া
কাটে না দিবানিশি তোমারে ভাবিয়া
খুজিয়া দেখো সখী বুকেরি ভিতরে
আমি যে আছি তোমার অন্তরে অন্তরে
রাখো না পাশে হেসে গাইবো মধুর গান
তুমি আমার চোখের তারা রঙিলা আসমান
ও রঙিলা আসমান !
পিরিতের ছোট্ট দুয়ার রেখেছি খুলিয়া
সেখানে জ্বালা কত দেখো না আসিয়া
পিরিতের জ্বালা যত আসিবে জীবনে
হবে যে তত সুখী মধুর ও মিলনে
এসো না কাছে ভালোবেসে জীবন করবো দান
তুমি আমার চোখের তারা রঙিলা আসমান
ও রঙিলা আসমান!
এক পলক না দেখলে তোমায় কান্দে আমার প্রান
আরো কাছে আসো তুমি আমার জানের জান!
এক নজড় না দেখলে তোমায় লাগে প্রেসান
তুমি আমার চোখের তারা রঙিলা আসমান
ও রঙিলা আসমান!