এই পোষ্টে অচিন দেশের রাজকুমার সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - কি দাওয়াই লাগাইলা বন্ধু রে। গানটি গেয়েছে সাবিনা ইয়াসমিন এবং এম এ খালেক
🎵 গানের নাম - কি দাওয়াই লাগাইলা বন্ধু রে
🎧 Song Credits:
🎵 গান - Ki Dawai Lagaila Bondhu Re
🎬 অ্যালবাম - অচিন দেশের রাজকুমার
🎶 গীতিকার - তোজাম্মেল হক বকুল
🎹 সুরকার - আবু তাহের
🔊 শিল্পী - সাবিনা ইয়াসমিন / এম এ খালেক
📌 লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Ki Dawai Lagaila Song Lyric 👇
কি দাওয়াই লাগাইলা বন্ধু রে
ও বন্ধু পরাণ ধইরা টানে
কি দিয়া কি করলা আমায় সহে না পরাণে রে
কি দাওয়াই লাগাইলা বন্ধু রে
প্রেমের দাওয়াই দিলাম তোমারে
ও কন্যা প্রেম ভিখারী হইয়া
দেশান্তরী হইলাম তোমার রুপেতে মজিয়া রে
প্রেমের দাওয়াই দিলাম তোমারে
কোন বা দেশে থাকো তুমি হে ও বন্ধু
কোন বা দেশে ঘর?
পিরিতি শিখাইয়া তুমি করবে না তো পর রে,
কি দাওয়াই লাগাইলা বন্ধু রে
অচিন দেশের কুমার আমি হে
ও কন্যা অচিন দেশে ঘর!
তোমায় পেলে গড়বো আমি
প্রেমেরই বাসর রে!
প্রেমের দাওয়াই দিলাম তোমারে
রুপ দেখিয়া পাগল হইয়া রে ও বন্ধু
আইলা আমার দ্বারে!
জ্বইলে মরবো দিলে ধোঁকা পিরিতেরি ঘরে রে
কি দাওয়াই লাগাইলা বন্ধু রে!
এমন বয়স কালে কন্যা হে
ও কন্যা থাকিও না একা
সোনার যৌবন চইলা গেলে কেউ দেবে না দেখা রে
প্রেমের দাওয়াই দিলাম তোমারে
সত্যিকারের ভালোবাসা রে
ও বন্ধু যদি দাও আমারে
আদরে সোহাগে রাখবো বুকেরি ভিতরে রে
কি দাওয়াই লাগাইলা বন্ধু রে!
সত্যি কইলাম তোমারে ও কন্যা মাথার কিরা দিয়া
চন্দ্র-সুর্য সাক্ষী রাইখা করবো তোমায় বিয়া রে
প্রেমের দাওয়াই দিলাম তোমারে
কি দাওয়াই লাগাইলা বন্ধু রে!
প্রেমের দাওয়াই দিলাম তোমারে
কি দাওয়াই লাগাইলা বন্ধু রে!
প্রেমের দাওয়াই দিলাম তোমারে