Kono Ek Gayer Bodhur Kotha (কোনো এক গাঁয়ের বঁধুর কথা) Lyric
byঅনির্বাণ-
শ্যামল মিত্রের নৈহাটির বাড়িতে প্রায় সময়ই তাঁর বন্ধু-বান্ধবরা চলে আসতো। তাঁদের মাঝে কেউ সিনেমা জগতের লোকজন আবার কেউ হয়তো গানের জগতের। একদিনের ঘটনা বলি - রাতে খাওয়া-দাওয়া সেরে সবাই ঘুমোতে গিয়েছেন। গভীর রাত হঠাৎ ঘুম ভেঙে গেলো একজনের!
সেই একজন চোখে মুখে অস্থিরতা নিয়ে চলে গেলেন শ্যামল মিত্রের কাছে। কি ব্যাপার? ছেলেটি বললো একটা নতুন গান মাথায় এসেছে এবং সে ঘুমের মাঝেই সেই গানের একটা অংশও সুর করে ফেলেছেন। গানটা একবার শুনবি? ঘুমের বারোটা বাজিয়ে দুই বন্ধু মিলে শুরু করলো গান তৈরি করার খেলা
গানটির নাম ছিলো - গাঁয়ের বধূ আর এই গানের সূর যার মাথায় এসেছিলো অর্থাৎ সেই ছেলেটার নাম ছিলো সলিল চৌধুরী। আজকের এই পোষ্টে আমি শেয়ার করবো সলিল চৌধুরীর একটা গানের লিরিক্স যার নাম - কোনো এক গাঁয়ের বধূর কথা তোমায় শোনাই