Ki Kore Bojhai Toder (কি করে বোঝাই তোদের) Song Lyric
byঅনির্বাণ-
হেমন্ত মুখোপাধ্যায় অনেক আধুনিক প্রেমের গান গেয়েছেন এবং সুর ও করেছেন সে সব গানে আর সেই সুরের উৎস রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম রবীন্দ্রসঙ্গীত গাওয়ার পর কথার সাথে সুরের যে মিলন হলে একটি পরিপুর্ন গান তৈরি হয় তা তিনি বুঝেছেন
এর ফলে সুর তৈরির সময় গানের কথা নিয়ে যেমন ভেবেছেন তেমন যদি সিনেমার গান হয় তবে যে চরিত্র এবং যে অভিনেতা লিপ মেলাবেন তাঁর কথাও ভেবেছেন। সুর করার ক্ষেত্রে সেভাবেই ইম্প্রোভাইজ করেছেন ফলে চরিত্রের সাথে মানান সই হয়েছে গান
Proxy সিনেমাতে অভিনেতা রঞ্জিত মল্লিকের লিপে সেই সুপারহিট গানের গলা মিলিয়েছিলেন কিশোর কুমার। ভাবতেই অবাক লাগে যিনি শাপ মোচনের মত ওরকম সিরিয়াস মিউজিক করতে পারেন তিনি কিনা এরকম মজার গানের মিউজিক ও কম্পোজ করছেন যেন অন্য এক দক্ষতায় আর এখানেই কম্পোজার হেমন্ত মুখোপাধ্যায় অনেকের থেকে এগিয়ে
🔊 আমার মতামত - সবথেকে বড় কথা বাধ্য হয়ে অবস্থার চাপে পড়ে একটা গান না জানা লোক গান গাইলে তাঁর যে অসহায় অবস্থা হয়, এই গানের মাধ্যমে কিশোর কুমার যে দক্ষতায় বুঝিয়েছেন এ কারোর পক্ষেই সম্ভব নয়
ক্লাসিক্যাল গান জানা লোক রা এই গান পারবে না, যেহেতু কিশোর কুমারের কোনো প্রথাগত গানের শিক্ষা ছিল না, তাই তিনি এই ছক ভাঙা গান টা এতটা নিখুঁত করতে পেরেছিলেন। এই ছবির সংগীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায় কিশোর কুমারের দক্ষতা নিয়ে এতটাই ওয়াকিবহাল ছিলেন যে ছবিতে রঞ্জিত মল্লিকের ডাবল রোলের যে চরিত্র টা গানের কিছুই জানতো না তাঁর লিপে কিশোর কুমারের এই গানটা রেখেছিলেন ❤️