দেশ স্বাধীন করার জন্য বিপ্লবীরা যে কষ্ট সহ্য করেছিলেন সে কথা স্মরণ করে নতুন দেশ গড়ার সংকল্প নিয়ে সলিল চৌধুরী একটা গান লিখলেন এই পোষ্টে সেই গানেরই লিরিক্স শেয়ার করব। স্বাধীনতার ৩৪ বছর পরেও এই গান লেখার প্রয়োজন খুজে পেলেন তিনি। সুর করলেন এবং স্বাভাবিক নিয়মেই গাইলেন হেমন্ত মুখোপাধ্যায় সালটা ছিলো ১৯৮১ এবং এই প্রথম এই হেমন্ত-সলিল জুটির গান অন্যসব রেকর্ডের মত ততটা জনপ্রিয়তা পেল না
দীর্ঘদিন বাংলার বাহিরে থাকার ফলে সেই মুহুর্তেই পাল'স বুঝতে একটু অসুবিধে হয়েছিলো। কিন্তু এ গান এক অর্থে অন্য দিক নির্দেশ করেছিলো। তখন সলিল বাবু তাঁর লেখায় দেশের সমৃদ্ধি, বিশ্ব প্রেম এবং বিশ্ব মানবিকতার দিক গুলোকে প্রকাশ করছিলেন ফলে নতুন চেতনার গান হিসেবে এ গান মনে রাখার মত
🎵 গান - আর দূর নেই দিগন্তের
🎧 Song Credits:
🎵 গান - Aar Dur Nei Diganter
🎬 অ্যালবাম - Bengali Modern Songs-hemanta Mukherjee
🎶 গীতিকার - সলিল চৌধুরী
🎹 সুরকার - সলিল চৌধুরী
🔊 শিল্পী - হেমন্ত মুখোপাধ্যায়
📌 লেবেল - Shubhamay Dasgupta
Aar Dur Nei Diganter Song Lyric 👇
আর দূর নেই দিগন্তের বেশি দূর নেই,
সব ক্লান্তির অন্ত এবার
আর দূর নেই দিগন্তের বেশি দূর নেই,
সব ক্লান্তির অন্ত এবার
[এই রাত্রির সীমান্তের যারা যাত্রী,
সংক্রান্তির লগ্ন এবার] - ২
[ধর তুলে ধর যুগান্তের জড় যত সাধনা
পরমাতে পর রক্ত তিলক পর যত বেদনা] - ২
[ঢেউয়ে ঢেউয়ে দুলে, সে কী মাতন তোলে
জন-কল্লোলে আসে বন্যা] - ২
আর দূর নেই দিগন্তের বেশি দূর নেই,
সব ক্লান্তির অন্ত এবার
এই রাত্রির সীমান্তের যারা যাত্রী
সংক্রান্তির লগ্ন এবার
[যত আছে কত শতাব্দীর শত জমা অপমান
এসো আজ তবে ভাঙ্গতে ভাঙ্গতে হবে যত অসমান] - ২
[এসো সৎ ভাবে, তো বুকে বুকে পাবে
দধীচি'র অস্থির সন্ধান] - ২
আর দূর নেই দিগন্তের বেশি দূর নেই,
সব ক্লান্তির অন্ত এবার
এই রাত্রির সীমান্তের যারা যাত্রী,
সংক্রান্তির লগ্ন এবার
🔊 আমার মতামত - যেখানে সলিল বাবু আর হেমন্তদা সেখানেই যেন সুন্দরের আল্পনা আঁকা হয়ে যায়। এ জুটির তুলনা আর হয় না। এ সুমধুর সুরে এ গান কখনো ভোলার নয় ❤️