এই পোষ্টে মাটির ঘর সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - আমার নায়ে পার হইতে এবং গানটি গেয়েছেন সুবীর নন্দী এবং শাম্মী আখতার
🎵 গান - আমার নায়ে পার হইতে লাগে
🎧 Song Credits:
🎵 গান - Amar Naye Par Hoite
🎬 অ্যালবাম - মাটির ঘর
🎶 গীতিকার - মোহাম্মদ রফিকউজ্জামান
🎹 সুরকার - সত্য সাহা
🔊 শিল্পী - সুবীর নন্দী / শাম্মী আখতার
📌 লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Amar Naye Par Hoite Lage Lyric 👇
আমার নায়ে পার হইতে লাগে ষোলআনা,
আমার নায়ে পার হইতে লাগে ষোলআনা
কম দিলেও যাই না আমি বেশি দিলেও লইনা
হেই কম দিলেও যাই না আমি বেশি দিলেও লইনা
হায়রে কম বেশি কিছু হইলে বৈঠা আমার চলে না
আমার নায়ে পার হইতে লাগে ষোল আনা
আনার দিন তো বাঘে খাইছে আমার কাছে পয়সা আছে
একশো পয়সা চাও গো যদি দিতে পারি তাই
পয়সা কড়ি চাই না আমি একটা কথাই শুধু জানি
আনা আনা ষোল আনা বুঝে নিতে চাই!
বোকা মাঝি হায় রে, ঠেকাইলো কি দায় রে
হায় হায় বোকা মাঝি হায় রে,
আমায় ঠেকাইলো কি দায় রে!
এমন মানুষ দেখছোনি কেউ পয়সার হিসাব জানে না
আমার নায়ে পার হইতে লাগে ষোল আনা...
(দেখো আমি ওয়িসব আনা ফানা বুঝি না
কি কইতে চাও পরিস্কার কইরা কও)
হা দুই আনারই গোলাবি গাল,
দুই আনার ওই রুপেরি ঝাল
চোখের নজর ঠমক ঠমক
দিও চাইর আনা!
মনে মনে হায়রে মরন
আনা আনার এ কি ধরন
তবুও যে রইলো বাকী আরো আট আনা
মাইয়া মানুষ হায়রে বুদ্ধি কিছু নাই রে
মাইয়া মানুষ হায়রে মাথায় ঘিলু নাই রে
আট আনারই মন দেবে সে কথা কি বোঝনা
ষোল আনার এমন হিসাব আমি বুঝি না
ষোল আনার এমন হিসাব আমি বুঝি না
[যেদিন তোমার ঘরে আইলাম
সেদিন ই তো দিয়া দিলাম] - ২ বার
জীবন যৌবন সবই লইয়া আঠারো আনা
ষোল আনার এমন হিসাব আমি বুঝি না
হা আমার নায়ে পার হইতে লাগে ষোল আনা