এই পোষ্টে মাটির ঘর সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - সোনা চান্দি টাকা পয়সা এবং গানটি গেয়েছেন রুনা লায়লা
🎵 গান - সোনা চান্দি টাকা পয়সা
🎧 Song Credits:
🎵 গান - Sona Chandi Taka Poysha
🎬 অ্যালবাম - মাটির ঘর
🎶 গীতিকার - গাজী মাজহারুল আনোয়ার
🎹 সুরকার - সত্য সাহা
🔊 শিল্পী - রুনা লায়লা
📌 লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Sona Chandi Taka Poysha Lyric 👇
সোনা চান্দি টাকা পয়সা কিছুই চাই না
এমন একটা মন চাই; মন চাই, মন চাই
এমন একটা মন চাই,
যে মনের মাঝে কোন কালা দাগ নাই
সোনা চান্দি টাকা পয়সা কিছুই চাই না
সোনাতে খাদ আছে,
সোনাতে খাদ আছে জানে স্বর্নকারে
জানের জান চলে যায় দু'দিন আগে পরে
টাকা পয়সা হাতের ময়লা আ...
টাকা পয়সা হাতের ময়লা আজ আছে কাল নাই
দালান কোঠা...
দালান কোঠা যায়গা জমি কিছুই চাই না
এমন একটা ঘর চাই; ঘর চাই, ঘর চাই
এমন একটা ঘর চাই,
যে ঘরে বাতি ছাড়া আর তো কিছুই চাই না
দালান কোঠা...
দালান কোঠা যায়গা জমি কিছুই চাই না
দালানে লোনায় ধরে পুরান হলে পরে
ইটের গাথনি খসে পড়ে থাকে না কস্তরে
যায়গা জমির কি দাম আছে ও
যায়গা জমির কি দাম আছে আবাদ করে লোকে নাই
দালান কোঠা...
দালান কোঠা যায়গা জমি কিছুই চাই না
এমন একটা ঘর চাই; ঘর চাই, ঘর চাই
এমন একটা ঘর চাই,
যে ঘরে বাতি ছাড়া আর তো কিছুই চাই না
সোনা চান্দি,
এমন একটা মন চাই; মন চাই, মন চাই
এমন একটা মন চাই,
যে মনের মাঝে কোন কালা দাগ নাই
সোনা চান্দি টাকা পয়সা কিছুই চাই না
সোনা চান্দি,
সোনা চান্দি টাকা পয়সা কিছুই চাই না