নিজের সুরে কিশোর কুমারের গাওয়া গান বাংলা গানের সম্পদ। রাহুল দেববর্মণ, লতা মঙ্গেশকর, অমিত কুমারের সুরে যেমন গান গেয়েছেন কিশোর কুমার তেমনি নিজের সুরেও গান গেয়েছেন। মুকুল দত্ত, গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা গানও গেয়েছেন সব'চে বেশি
🎵 গান - আমার দীপ নেভানো রাত
🎧 Song Credits:
🎵 গান - Amar Deep Nebhano Raat
🎬 অ্যালবাম - All Time Greats
📌 লেবেল - Saregama Bengali
Amar Deep Nebhano Raat Song Lyrics 👇
আমার দীপ নেভানো রাত
আমার দীপ নেভানো রাত
নেই দুঃখের কেউ সাথি, হায়
নেই দুঃখের কেউ সাথি, হায়
আমার দীপ নেভানো রাত
জীবন আমার যেন ভাঙা এক স্বপ্ন
জীবন আমার যেন ভাঙা এক স্বপ্ন
ঝড় লেগে ঝরে যাওয়া ফুল
ভালোবাসা গড়ে যে কাঁচেরি স্বর্গ
সে তো এক সুন্দর ভুল
হালভাঙা খেয়া পাড়ি দিতে গিয়ে, হায়
পেল না তো খুঁজে তার কূল
নেই দুঃখে কেউ সাথি, হায়
আমার দীপ নেভানো রাত
যে পাখির বুকে তীর বিঁধে আছে
যে পাখির বুকে তীর বিঁধে আছে
কী করে বলো সে গান গায়
মনে কি রাখে কখনো আকাশ
কোন তারা কবে ঝরে যায়
শেষ নেই চলার, নেই তো ঠিকানা
পথ শুধু পড়ে আছে পায়
নেই দুঃখে কেউ সাথি, হায়
নেই দুঃখে কেউ সাথি, হায়
আমার দীপ নেভানো রাত
আমার দীপ নেভানো রাত
আরো দেখুন - (গুগলে ইন্ডেক্স আছে)
🔊 আমার মতামত - সত্যি কি অসাধারণ ঐশ্বরিক গলা যেমন নিখুঁত উচ্চারণ তেমনি সুরেলা কান দিয়ে ঢুকে সোজা হৃদয় ছুঁয়ে যায় ও মনে এক অদ্ভুত প্রশান্তি আসে। কিশোর কুমার প্রতিভা ভগবান প্রদত্ত তিনি ছিলেন মানব রূপে অতিমানব। সাধারণ মানুষের দ্বারা এটা সম্ভব নয়, আমরা বাঙালি হিসেবে গর্বিত তার গর্বে যে তিনিও একজন খাঁটি বাঙালি ছিলেন ❤️
