Joto Bhule Jete Chai (যত ভুলে যেতে চাই ততই মনে পড়ে) Lyrics

এই পোষ্টে সেই হৃদয় থেকে হৃদয় সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - যত ভুলে যেতে চাই ততই মনে পড়ে। গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন এবং খালিদ হাসান মিলু

🎧 Song Credits: 
অ্যালবাম - হৃদয় থেকে হৃদয়
গীতিকার - মাসুদ করিম 
সুরকার - জালাল আহমেদ

Joto Bhule Jete Chai Song Lyrics 👇

[যতো ভুলে যেতে চাই ততই মনে পড়ে
যতো ভুলে যেতে চাই ততই মনে পড়ে
ভুলে থাকি তোমাকে, ভুলে থাকি তোমাকে
বল না কি করে?] - ২ বার 
যতো ভুলে যেতে চাই ততই মনে পড়ে
যতো ভুলে যেতে চাই ততই মনে পড়ে

কেন আমাকে নিয়ে তুমি করেছো খেলা
জানা ছিলো না পাবো তোমারি অবহেলা
ভেঙে গেছে যে স্বপ্ন, ভেঙে গেছে যে স্বপ্ন
নিরাশারই ঝড়ে! 
যতো ভুলে যেতে চাই ততই মনে পড়ে
যতো ভুলে যেতে চাই ততই মনে পড়ে

কত যতনে গাঁথা ছিড়ে গেলো যে মালা 
পারিনা আমি সইতে বিরহেরি এ জ্বালা 
তুমি হারা জীবনে, তুমি হারা জীবনে
বেঁচে রয়েছি মরে!
যতো ভুলে যেতে চাই ততই মনে পড়ে
যতো ভুলে যেতে চাই ততই মনে পড়ে


🔊 আমার মতামত - এই গান গুলিই বিশ্ববাসীকে মনে করিয়ে দিবে বাংলাদেশের গানের সংস্কৃতি কত উন্নত। বাংলাদেশ এই গানগুলি নিয়ে সারা বিশ্বে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিবে। বিশ্ববাসী এই গান গুলো শুনে বুজবে বাংলাদেশ কত সুশৃঙ্খল জাতি ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম